Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লাদাখে শহিদ কর্নেল সন্তোষ বাবুর স্ত্রীকে ডেপুটি কালেক্টরের চাকরি দিল তেলেঙ্গানা সরকার

দ্য ওয়াল ব্যুরো: কর্নেল সন্তোষ বাবু দেশের জন্য শহিদ হওয়ার পরেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ৫ কোটি টাকা ক্ষতিপূরণের পাশপাশি তাঁর স্ত্রী সন্তোষী বাবুকে একটি সরকারি চাকরি ও জমির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

লাদাখে শহিদ কর্নেল সন্তোষ বাবুর স্ত্রীকে ডেপুটি কালেক্টরের চাকরি দিল তেলেঙ্গানা সরকার

শেষ আপডেট: 23 July 2020 06:52

দ্য ওয়াল ব্যুরো: কর্নেল সন্তোষ বাবু দেশের জন্য শহিদ হওয়ার পরেই প্রতিশ্রুতি দিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ৫ কোটি টাকা ক্ষতিপূরণের পাশপাশি তাঁর স্ত্রী সন্তোষী বাবুকে একটি সরকারি চাকরি ও জমির প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেইমতো বুধবার তাঁকে ডেপুটি কালেক্টরের চাকরি দিল তেলেঙ্গানা সরকার। তুলে দেওয়া হল জমির কাগজও। বুধবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সন্তোষী বাবুর হাতে নিয়োগপত্র তুলে দেন কে চন্দ্রশেখর রাও। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও উচ্চপদস্থ আধিকারিকরা। সবাই মিলে মধ্যাহ্নভোজও সারেন। সেই অনুষ্ঠানেই হায়দরাবাদের বাঞ্জারা হিলস এলাকার ৭১১ বর্গগজ এলাকার একটি জমির কাগজপত্রও সন্তোষী বাবুর হাতে তুলে দেন কালেক্টর শ্বেতা মোহান্তি। সেখানে চাইলে তিনি বাড়ি করতে পারেন। কিংবা সেই জমিকে অন্য কাজেও ব্যবহার করতে পারেন। নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, সন্তোষী বাবুর একটি আট বছরের মেয়ে ও চার বছরের ছেলে রয়েছে। তাই তাঁর নিয়োগ হায়দরাবাদ ও তার আশেপাশের এলাকাতেই হবে। নিজের সেক্রেটারি স্মিতা সাবরওয়ালকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন সন্তোষী বাবুকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। যতদিন না তাঁর ট্রেনিং পুরো হচ্ছে ততদিন তাঁকে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে স্মিতা সাবরওয়ালকে। সরকার সবসময় তাঁর পাশে থাকবে বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কর্নেল সন্তোষ বাবু শহিদ হওয়ার পরে পরেই হায়দরাবাদ থেকে ১৩০ কিলোমিটার দূরে সূর্যপেট শহরে তাঁর বাড়ি যান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেখানে তাঁকে ৫ কোটি টাকার ক্ষতিপূরণ দেন তিনি। তখন রাজ্য সরকারে গ্রুপ ১ সার্ভিস অফিসারের চাকরি দেওয়া হয় তাঁকে। তার একমাসের মধ্যে এবার ডেপুটি কালেক্টরের চাকরি দেওয়া হল তাঁকে। গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা সেনার আচমকা হামলায় শহিদ হন ভারতীয় সেনার ২০ জওয়ান। তাঁদের মধ্যে বেশিরভাগ জওয়ানই ছিলেন ১৬ বিহার রেজিমেন্টের। তাঁদের নেতৃত্বে ছিলেন ৩৯ বছরের কর্নেল বিকামুল্লা সন্তোষ বাবু। তিনিও শহিদ হন ওই হামলায়। লোহার রড, কাঁটা লাগানো ব্যাট নিয়ে হামলা করে চিনের পিপলস লিবারেশন আর্মি। প্রস্তুত ছিলেন না ভারতীয় সেনারা। তাঁরা পেট্রলিং পয়েন্ট ১৪ থেকে চিনা তাঁবু সরানো হয়েছে কিনা তা দেখতে গিয়েছিলেন। তখনই এই হামলা হয়। ভারতীয় সেনার পাল্টা মারে চিনের অন্তত ৪৫ জওয়ান নিহত হয়। এই ঘটনার পর থেকেই উত্তাপ ছড়িয়েছে সীমান্তে।

```