Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'গুপ্তা অ্যান্ড ডটার্স', দোকানের নাম নিয়ে 'অবাক' হইচই নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: দোকান, কোম্পানির নাম থেকে শুরু করে সিনেমা, সব জায়গায় বাবা বা ঠাকুরদার নামের সঙ্গে ছেলে কিংবা নাতিদের নামই দেখা যায় সাধারণত। যেমন দোকানের নাম যদি 'কুমার অ্যান্ড সন্স' হয়, তাহলে সিনেমার নাম 'কাপুর অ্যান্ড সন্স'। কিন্তু ত

'গুপ্তা অ্যান্ড ডটার্স', দোকানের নাম নিয়ে 'অবাক' হইচই নেটিজেনদের

শেষ আপডেট: 23 May 2020 12:35

দ্য ওয়াল ব্যুরো: দোকান, কোম্পানির নাম থেকে শুরু করে সিনেমা, সব জায়গায় বাবা বা ঠাকুরদার নামের সঙ্গে ছেলে কিংবা নাতিদের নামই দেখা যায় সাধারণত। যেমন দোকানের নাম যদি 'কুমার অ্যান্ড সন্স' হয়, তাহলে সিনেমার নাম 'কাপুর অ্যান্ড সন্স'। কিন্তু তাই বলে মেয়েদের নাম ---- নাহ, খুব একটা চোখে পড়ে না কারও। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেটাই চোখে পড়েছে সবার। আর তা পড়তেই সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। পঞ্জাবের লুধিয়ানাতে একটি ওষুধের দোকানের নাম 'গুপ্তা অ্যান্ড ডটার্স'। আর এই দোকানের সাইনবোর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই। ইতিমধ্যেই কয়েক হাজার রিটুইট ও কমেন্টে ভরে গিয়েছে টুইটার। শুক্রবার এই দোকানের ছবি টুইট করেন ডক্টর অমন কাশ্যপ নামের একজন। সঙ্গে তিনি লেখেন, "কোনও পরিবর্তন চাইলে নিজে সেটি করে দেখাও।" তারপরেই এই টুইট ভাইরাল হয়ে যায়। কেউ বলেন, সত্যিই ওই দোকানের মালিক তারিফ করার মতোই কাজ করেছেন। কেউ আবার বলেন, মহিলাদের ক্ষমতায়নের এটাই প্রথম ধাপ। সবাইকে দেখিয়ে দেওয়া যে পরিবারের নামের দায়িত্ব মেয়েরাও সমানভাবে নিতে পারে। একজন তো এও বলেন, তিনি তাঁর বাবাকেও এই কাজের কথা বলেছিলেন, কিন্তু তাঁর বাবা শোনেননি। এবার এই ছবি তিনি তাঁর বাবাকে দেখাবেন। মাত্র কয়েক ঘণ্টায় সোশ্যাল মিডিয়ায় 'কাপুর অ্যান্ড সন্স'কে যে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে 'গুপ্তা অ্যান্ড ডটার্স'।

```