Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

কোথায় গেল মোদীজির ছাপ্পান্ন ইঞ্চি ছাতি, বিএসএফ জওয়ান হত্যা নিয়ে তোপ কংগ্রেস মুখপাত্রের

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র সিং হত্যা নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস। পাকিস্তানি সেনাদের আক্রমণে নিহত বিএসএফ জওয়ান নরেন্দ্র সিং হত্যার ঘটনায় এ বার প্রধানমন্ত্রীকে নিশানা করে আক্রমণ করলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

কোথায় গেল মোদীজির ছাপ্পান্ন ইঞ্চি ছাতি, বিএসএফ জওয়ান হত্যা নিয়ে তোপ কংগ্রেস মুখপাত্রের

শেষ আপডেট: 20 September 2018 17:11

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র সিং হত্যা নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস। পাকিস্তানি সেনাদের আক্রমণে নিহত বিএসএফ জওয়ান নরেন্দ্র সিং হত্যার ঘটনায় এ বার প্রধানমন্ত্রীকে নিশানা করে আক্রমণ করলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “প্রথমে হেমরাজ। এ বার নরেন্দ্র সিং। নৃশংসভাবে বিএসএফ জওয়ানকে খুন করল পাকিস্তানি সেনারা। মোদীজি এখন কোথায়? কোথায় আপনার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি?” [caption id="attachment_36622" align="aligncenter" width="390"] নিহত নরেন্দ্র সিং[/caption] গত ১৮ সেপ্টেম্বর দুপুরের পর নিখোঁজ হয়ে যান জম্মুর রামগড়ে কর্তব্যরত বিএসএফ-এর প্রধান কনস্টেবল নরেন্দ্র সিং। পরে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয় লাইন অফ কন্ট্রোল থেকে পাকিস্তানের দিকে কয়েক মিটার ভিতরে। নৃশংসভাবে খুন করা হয় এই জওয়ানকে। মুণ্ডহীন দেহ উদ্ধার হয় তাঁর। গত বছরও দুই বিএসএফ জওয়ানকে লাইন অফ কন্ট্রোলের কৃষ্ণ ঘাঁটি সেক্টরে খুন করে পাকিস্তানি রেঞ্জার্সরা। প্রসঙ্গত, সেনার তরফে জানানো হয়েছিল, সীমান্ত রেখায় গাছ কাটা জওয়ানদের রুটিন কাজ। সেই কাজেই গিয়েছিলেন নরেন্দ্র। তখনই তাঁর উপর হামলা চালায় পাকিস্তানি রেঞ্জার্সরা। সেনার তরফে আগেই অভিযোগ জানানো হয়েছিল, ভারতীয় নিরাপত্তাবাহিনী গাছ কাটলেও পাকিস্তান তাদের অংশে উঁচু উঁচু গাছ রেখে দেয়। যাতে জঙ্গিদের সুবিধা হয়।  

```