Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার হোয়াটসঅ্যাপেও গ্রুপ কলে যোগ দিতে পারেন অনেকে, আসছে নতুন সুবিধা

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে একসঙ্গে কথা বলার মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে গুগল ডুয়ো বা জুমের মতো অ্যাপ। তাদের সঙ্গে টক্কর দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে সেই সুবিধা যার মাধ্

এবার হোয়াটসঅ্যাপেও গ্রুপ কলে যোগ দিতে পারেন অনেকে, আসছে নতুন সুবিধা

শেষ আপডেট: 17 April 2020 09:31

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে একসঙ্গে কথা বলার মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে গুগল ডুয়ো বা জুমের মতো অ্যাপ। তাদের সঙ্গে টক্কর দিতে চলেছে হোয়াটসঅ্যাপ। এবার হোয়াটসঅ্যাপেও আসতে চলেছে সেই সুবিধা যার মাধ্যমে একসঙ্গে অনেকে মিলে গ্রুপ কল করতে পারবেন। বর্তমানে একসঙ্গে চারজনের বেশি গ্রুপ কল করা যায় না হোয়াটসঅ্যাপে। সেই সুবিধাকেই বাড়াতে চলেছে এই সংস্থা। বর্তমানে লকডাউন ও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের ফলে ঘরে বসেই গুগল ডুয়ো বা জুম অ্যাপের মাধ্যমে ১২ জন মানুষ একসঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেন। ফলে ইতিমধ্যেই তা ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, জুম অ্যাপ খুব একটা সুরক্ষিত নয় ব্যবহারকারীদের কাছে। ফলে এই অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দিয়েছে অনেক দেশের সরকার। এই সুযোগে জায়গা নিতে চাইছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে এই নতুন ফিচার হোয়াটসঅ্যাপের ভি২.২০.১২৮ বেটা ও ভি২.২০.১২৯ বেটা এই দুটি ভার্সনে দেখা যাবে। যাঁরা এই দুটি ভার্সন ব্যবহার করেন, তাঁরা হোয়াটসঅ্যাপ আপডেট করে নিলেই এই গ্রুপ কল বাড়ানোর ফিচার দেখতে পাবেন। যদিও এখনও পর্যন্ত এই ফিচার চালু করা হয়নি। ফলে এখন আপডেট করলেও এই ফিচার দেখা যাবে না বলেই জানানো হয়েছে। জানা গিয়েছে, যেহেতু এখনও পর্যন্ত এই নতুন ফিচার চালু করা হয়নি, তাই একসঙ্গে কতজন গ্রুপ কল করতে পারবেন সে ব্যাপারে কোনও সংখ্যা এখনও জানানো হয়নি। অর্থাৎ গুগল ডুয়ো বা জুম অ্যাপের মতো সংখ্যাটা ১২ না তার কম-বেশি তা একবার চালু হলেই বোঝা যাবে। তবে যাঁরা এই গ্রুপ কলে জুড়তে চান, তাঁদের প্রত্যেকের ফোন এই ভার্সন থাকতে হবে বলে জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, এই গ্রুপ কল শুরু হলে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে তা ঠিক করে দেওয়া হবে। তাই কোনও সমস্যা দেখা দিলেই হোয়াটসঅ্যাপের ভার্সন আপডেট না করার পরামর্শ দেওয়া হয়েছে ব্যবহারকারীদের। জানা গিয়েছে হোয়াটসঅ্যাপের ভার্সন ভি২.২০.১২৯-এ একটা ফিচার আসছে যাতে জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ কল ব্যবহারকারীদের মধ্যে সুরক্ষিত রয়েছে।

```