Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাগরিকত্ব আইন: বিষয়টা জানি না, মন্তব্যও করব না, সাফ জানালেন বিরাট

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে চলছে। এই আইনের পক্ষে ও বিপক্ষে মন্তব্য করতে দেখা গিয়েছে বেশ কিছু সেলিব্রিটিকে। কিন্তু ক্রিকেটাররা এখনও পর্যন্ত এই আইনের ব্যাপারে মুখ খোলেননি। অসমে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বিরাট ক

নাগরিকত্ব আইন: বিষয়টা জানি না, মন্তব্যও করব না, সাফ জানালেন বিরাট

শেষ আপডেট: 4 January 2020 12:09

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে চলছে। এই আইনের পক্ষে ও বিপক্ষে মন্তব্য করতে দেখা গিয়েছে বেশ কিছু সেলিব্রিটিকে। কিন্তু ক্রিকেটাররা এখনও পর্যন্ত এই আইনের ব্যাপারে মুখ খোলেননি। অসমে সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে এই আইনের ব্যাপারে প্রশ্ন করা হল। তার উত্তরে বিরাট বললেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তাই কোনও মন্তব্যও করবেন না। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ শুরু হচ্ছে ভারতের। প্রথম ম্যাচ অসমে। এই মুহূর্তে সেখানেই রয়েছে কোহলি অ্যান্ড কোং। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বিরাটকে নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন করা হলে ভারত অধিনায়ক বলেন, এই আইনের ব্যাপারে ভাল করে না জেনে কোনও মন্তব্য করা ঠিক হবে না। বিরাট বলেন, "এই বিষয়ে কিছু না জেনে কোনও রকমের মন্তব্য করতে আমি রাজি নই। আমার এই বিষয়ে সব তথ্য জানতে হবে। তারপরেই আমি কিছু বলতে পারব। কারণ আমার মন্তব্যের একটা দায়বদ্ধতা রয়েছে। সেটা আমাকেই নিতে হবে।" ২০১৬ সালে নোটবন্দির পরেই যদিও মন্তব্য করেছিলেন বিরাট। তিনি এই সিদ্ধান্তকে ভারতীয় রাজনীতির সেরা সিদ্ধান্ত বলেছিলেন। কিন্তু এবার নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন করা হলে বিরাট বলেন, "আমি কিছু একটা মন্তব্য করতেই পারি। তার বিপক্ষে আবার কেউ মন্তব্য করবেন। তারপর সেটা সম্পূর্ণ অন্যরকমভাবে বাইরে বেরাবে। তাই আমি সবটা জানার পরেই কোনও মন্তব্য করব।" নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে আগুন জ্বলেছে অসমে। পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়িয়েছেন স্থানীয় বাসিন্দা ও পড়ুয়ারা। এই পরিস্থিতিতে গুয়াহাটিতে আইএসএলের ম্যাচ বাতিল করতে হয়েছে। ভারত-শ্রীলঙ্কার খেলা হবে কিনা তা নিয়েও আশঙ্কার কালো মেঘ দেখা গিয়েছিল। কিন্তু নিরাপত্তার কড়া চাদরে রয়েছেন কোহলিরা। নিরাপত্তা ব্যবস্থা দেখে খুশি বিরাটও। তিনি বলেছেন, "এই শহর একদম সুরক্ষিত। আমরা কোথাও কোনও রকম গণ্ডগোলের কিছু দেখিনি।"

```