Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মোদীর হাতে ধরা ওটা কী? শরীরের কী কী উপকার হতে পারে এতে জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: মহাবলীপুরমের সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাতঃভ্রমণে বেরিয়ে প্লাস্টিক ও আবর্জনা কুড়োচ্ছেন- এই ফুটেজ এতক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে অন্তর্জালে। আপনি আচরি ধর্মের মাধ্যমে গোটা দেশকে শিক্ষা দেওয়ার একটা প্রয়াস রয়েছে এর

মোদীর হাতে ধরা ওটা কী? শরীরের কী কী উপকার হতে পারে এতে জেনে নিন

শেষ আপডেট: 12 October 2019 10:13

দ্য ওয়াল ব্যুরো: মহাবলীপুরমের সমুদ্র সৈকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাতঃভ্রমণে বেরিয়ে প্লাস্টিক ও আবর্জনা কুড়োচ্ছেন- এই ফুটেজ এতক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে অন্তর্জালে। আপনি আচরি ধর্মের মাধ্যমে গোটা দেশকে শিক্ষা দেওয়ার একটা প্রয়াস রয়েছে এর মধ্যে। সে জন্য এ দিন বিভিন্ন মহল থেকে প্রশংসাও পেয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু শুধু স্বচ্ছতা অভিযান তো নয়, ওই ছবিতেই ধরা রয়েছে প্রধানমন্ত্রীর শারীরিক কসরত ও নিত্যদিনের অভ্যাসের ছবিটাও। ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, প্রধানমন্ত্রীর হাতে ধরা রয়েছে একটি কাঠের তৈরি রোলার। সেটির গায়ে কাঁটা কাঁটা মতো। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওটি আসলে অ্যাকুপ্রেসার হ্যান্ড রোলার। সারা দিনের কোনও একটা সময়ে ওটি হাতের মধ্যে রেখে বেশ কিছুক্ষণ ধরে চাপ দিলে বহু রকমের উপকার পাওয়া যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন প্রাচীন পদ্ধতির মধ্যে অ্যাকুপ্রেসার একটি। এই চিকিৎসা পদ্ধতির সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাতের তালুর বিভিন্ন পয়েন্টের সঙ্গে শরীরের সমস্ত অঙ্গের যোগ রয়েছে,- মস্তিষ্ক, হৃদপিণ্ড, ফুসফুস, থাইরয়েড, প্যাংক্রিয়াস ইত্যাদি প্রভৃতি। হাতের মধ্যে রোলারটি চেপে ধরলে অসংখ্য নার্ভের উপরে চাপ তৈরি হয়, তাতে শরীরের সব অংশে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এতেই উপকার। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, কাঠের তৈরি এই অ্যাকুপ্রেসার রোলার নিয়মিত ব্যবহার করলে শরীরে রক্ত চলাচল যেমন বাড়ে, তেমনই মানসিক ভাবেও স্ফূর্তি আসে। ব্যাথা, বেদনা, উদ্বেগ প্রশমিত হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। অ্যাকুপ্রেসার হ্যান্ড রোলারের মতোই ফুট রোলারও পাওয়া। তা ব্যবহার করলেও একই রকম উপকার পাওয়া যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর সচিবালয়ের কর্তারা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী অবশ্য হ্যান্ড রোলারই ব্যবহার করেন। পায়ের চেটোর বিভিন্ন অংশে যাতে প্রাতঃভ্রমণের সময়ে চাপ তৈরি হয় সে জন্য তিনি খালি পায়ে হাঁটেন। এ দিন মহাবলীপুরমের সৈকতেও তাই করেছেন। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

```