Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের বিষয়ে আমরা আরও ভাল করতে পারতাম: নীতি আয়োগ

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ মোকাবিলার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কাজের প্রশংসা করলেও ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের নিয়ে প্রশাসনের আরও বেশি চিন্তা করা উচিত ছিল বলেই জানাল নীতি আয়োগ। কোভিড সংক্রমণের মধ্যে শ্রমিকদের নিজে

ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের বিষয়ে আমরা আরও ভাল করতে পারতাম: নীতি আয়োগ

শেষ আপডেট: 23 May 2020 04:14

দ্য ওয়াল ব্যুরো: ভারতে করোনা সংক্রমণ মোকাবিলার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির কাজের প্রশংসা করলেও ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের নিয়ে প্রশাসনের আরও বেশি চিন্তা করা উচিত ছিল বলেই জানাল নীতি আয়োগ। কোভিড সংক্রমণের মধ্যে শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানোর ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল বলেই মনে করেছে এই সংস্থা। নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত শুক্রবার একথা জানান। তাঁর বক্তব্য, ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যাপারে আর একটু বেশি যত্ন নেওয়া উচিত ছিল। তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলিকে ভাবতে হবে কী কারণে এই শ্রমিকরা নিজেদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে যান। নিজেদের রাজ্যে কাজের সমস্যা না থাকলে কখনওই কেউ বাইরে যাবে না। তাহলে প্রথমে রাজ্যগুলিকে ঠিক করতে হবে শ্রমিকরা যাতে রাজ্যে থাকেন। আর যদি তাঁরা অন্য রাজ্যে যান, থাকলে তাঁদের ফেরানোর ক্ষেত্রে কেন্দ্রের আরও ভাল পরিকল্পনা করার দরকার ছিল।" ভারতে করোনা সংক্রমণ ছড়ানোর পরেই দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাতেই সমস্যায় পড়েন ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকরা। বিভিন্ন রাজ্যে আটকে পড়েন তাঁরা। রাজ্য সরকারগুলির তরফে খাবার ও আশ্রয়ের বন্দোবস্ত করলেও কাজ হারিয়ে আশঙ্কায় দিন কাটাতে থাকেন তাঁরা। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে, বা সাইকেলে করে রাজ্যে ফেরার চেষ্টা করতে থাকেন। অনেক রাজ্যে বিক্ষোভ দেখা যায়। বাধ্য হয়ে রাজ্য সরকারগুলির আবেদনে সাড়া দিয়ে কেন্দ্র ঘোষণা করে, চাইলে ট্রেনে বা বাসে করে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে যেতে পারবে বিভিন্ন রাজ্য। সেই থেকে শুরু হয়েছে শ্রমিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া। কিন্তু এখনও অনেকেই পায়ে হেঁটে, বা ট্রাকে চেপে ফেরার চেষ্টা করছেন। তার খেসারতও দিতে হচ্ছে। পথেই প্রাণ দিতে হয়েছে অনেক শ্রমিককে। কেউ ক্লান্তিতে মারা গিয়েছেন, তো কেউ দুর্ঘটনার শিকার হয়েছেন। তারপরেও এই যাতায়াত চলছে। তাই এই ঘটনাকে কেন্দ্র করে নীতি আয়োগের সিইও বললেন, চাইলে আরও একটু গুরুত্ব দিয়ে শ্রমিকদের বিষয় চিন্তা ভাবনা করে আরও ভাল পরিকল্পনা করা যেত। এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য উভয়পক্ষকেই দায়ী করেছেন অমিতাভ কান্ত।

```