জলের বোতল, চা-বিস্কুট, কোয়ারেন্টাইন সেন্টারের গেটের বাইরে চলছে দেদার বিক্রি, ভাইরাল আগ্রার ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত অসংখ্য মানুষকে রাখা হয়েছে আগ্রার একটি কোয়ারেন্টাইন সেন্টারে। লক্ষ্য একটা কোনওভাবেই যাতে এই আক্রান্তদের থেকে সংক্রমণ না ছড়ায়। তাই আইসোলেশনে রাখা হয় এই কোভিড আক্রান্তদের।
কিন্তু সোশ্যাল ডিস্ট্যান্সিং বজ
শেষ আপডেট: 27 April 2020 05:29
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত অসংখ্য মানুষকে রাখা হয়েছে আগ্রার একটি কোয়ারেন্টাইন সেন্টারে। লক্ষ্য একটা কোনওভাবেই যাতে এই আক্রান্তদের থেকে সংক্রমণ না ছড়ায়। তাই আইসোলেশনে রাখা হয় এই কোভিড আক্রান্তদের।
কিন্তু সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখার বদলে কোয়ারেন্টাইন সেন্টারের পিছনের গেটে ভিড় জমিয়েছেন একদল লোক। আর গেটের বাইরে থেকে চলছে বিস্কুটের প্যাকেট এবং জলের বোতল বিতরণ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে দুটি ভিডিও। যার মধ্যে ২৫ সেকেন্ডের একটি ফুটেজে ধরা পড়েছে এই ছবি। দেখা গিয়েছে, এক ব্যক্তি নিজে সম্পূর্ণ প্রোটেকশন নিয়েই ওই কোয়ারেন্টাইন সেন্টারের গেটের বাইরে রেখে দিচ্ছে জলের বোতল, বিস্কুটের প্যাকেট। হাত বাড়িয়ে সেসব কুড়িয়ে নিচ্ছিনে গেটের ওপারে থাকা লোকেরা। কখনও বা ছুড়ে ছুড়ে একেবারে গেটের ভিতরেই পাঠানো হচ্ছে জিনিসপত্র। কেনাবেচা চলছে চায়েরও। ভিডিওতে দেখা গিয়েছে, আগ্রার ওই কোয়ারেন্টাইন সেন্টারের পিছনের গেটের বাইরে একটি টুলের উপর চায়ের ভাঁড় রাখা রয়েছে, দিব্যি সেখান থেকে চা কিনছেন গেটের ওপারে থাকা করোনা আক্রান্তরা।
নিয়মকানুনের কোনও বালাই নেই। সামাজিক দূরত্ব বজায় রাখার বদলে জলের বোতল আর বিস্কুটের প্যাকেট নিতে গাদাগাদি করে কোয়ারেন্টাইন সেন্টারের ভিতরেই ভিড় জমিয়েছেন আক্রান্তরা। আগ্রার কোয়ারেন্টাইন সেন্টারের এমন দৃশ্য দেখে অবাক সকলেই।
https://twitter.com/i/status/1254430140920147968
দ্বিতীয় ভিডিওতে রয়েছে আরও চমক। সেখানে এক মহিলাকে অভিযোগ করে বলতে শোনা গিয়েছে যে কোয়ারেন্টাইন সেন্টারে খাবার কিংবা জলের সুব্যবস্থা নেই। চারদিকে চরম অব্যবস্থা-বিশৃঙ্খলা। এমনকি ঠিকঠাক মেডিক্যাল চেকআপও হচ্ছে না কোয়ারেন্টাইনে থাকা লোকেদের। সবাইকে অবহেলা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। আর এই চরম বিশৃঙ্খলার জন্য লোকে জলের বোতল এবং বিস্কুট কিনতে গেটের সামনে ভিড় করেছেন বলে জানিয়েছেন ওই মহিলা।
যদিও এই দুই ভিডিও প্রকাশ্যে আসার পর আগ্রার জেলাশাসক প্রভু এন সিং বলেছেন, “আমি ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। সবকিছু এখন ঠিক করে দেওয়া হয়েছে। গোটা বিষয়ে যথাযথ তদন্ত করার জন্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই ধরণের অভিযোগ যাতে আর না আসে বা এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে নজর রাখতে এবং সতর্ক থাকতে বলা হয়েছে।“