Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অ্যাসল্ট রাইফেল তাক করে প্রধানমন্ত্রী, তবে ডিফেন্স এক্সপোতে

দ্য ওয়াল ব্যুরো: ডিসকভারি চ্যানেলে বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গল ভ্রমণে গিয়ে ছোটবেলার নানান গল্প শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, কী ভাবে তিনি কুমির ধরতেন সেই গল্প। কিন্তু প্রধানমন্ত্রী যে এমন বন্দুক তাক করতে পারেন তা কে জানত

অ্যাসল্ট রাইফেল তাক করে প্রধানমন্ত্রী, তবে ডিফেন্স এক্সপোতে

শেষ আপডেট: 5 February 2020 14:56

দ্য ওয়াল ব্যুরো: ডিসকভারি চ্যানেলে বিয়ার গ্রিলসের সঙ্গে জঙ্গল ভ্রমণে গিয়ে ছোটবেলার নানান গল্প শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, কী ভাবে তিনি কুমির ধরতেন সেই গল্প। কিন্তু প্রধানমন্ত্রী যে এমন বন্দুক তাক করতে পারেন তা কে জানত! মঙ্গলবার থেকে লখনউতে শুরু হয়েছে ডিফেন্স এক্সপো-২০২০। পাঁচদিন চলবে এই প্রতিরক্ষা মেলা। তার উদ্বোধনেই প্রধানমন্ত্রীকে দেখা গেল অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে লক্ষ্যভেদ করছেন তিনি। শুধু মোদী নন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ছিলেন তাঁর পাশে। রাজনাথকেও দেখা যায় রাইফাল হাতে। এদিন ডিফেন্স এক্সপোর উদ্বোধনের পর মোদী বলেন, “আমাদের মন্ত্র মেক ইন ইন্ডিয়া। এই মন্ত্রে ভর করেই আগামী পাঁচ বছরের মধ্যে সারা দুনিয়ায় প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করে পাঁচ বিলিয়ন ডলার আনবে ভারত।” ২০১৪ সালে সরকারে এসেছেন মোদী। এদিন হিসেব দিয়ে তিনি বলেন, “সেই সময়ে ভারত প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করে আয় করত ২ হাজার কোটি টাকা। শেষ দু’বছর অর্থাৎ ২০১৮ ও ১৯ সালে তা লাফিয়ে বেড়ে হয়েছে ১৭ হাজার কোটি টাকা।” তিনি জানান আগামী পাঁচ বছরের মধ্যে সরকারের লক্ষ্য এটাকে ৩৫ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া। এদিন উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী আরও বলেন, “প্রতিভা আর প্রযুক্তির মিশেলেই প্রতিরক্ষা শিল্পের ব্যাপক উন্নতি সম্ভব। এবং আমাদের দেশে তার বিপুল সম্ভাবনাও রয়েছে। কারণ এখানে চাহিদা এবং গণতন্ত্র দুটোই রয়েছে। বিদেশি বিনিয়োগ টানার ক্ষেত্রে তাই প্রতিরক্ষাশিল্প আগামী দিনে বড় ভূমিকা নেবে।” যদিও রাইফেল হাতে মোদীর ছবি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ লিখছেন, দিল্লিতে দাঁড়িয়ে অনুরাগ ঠাকুর গুলি চালানোর কথা বলেছিলেন, প্রধানমন্ত্রী তাই হাতে রাইফেল তুলে নিয়েছেন। ভিডিও টুইট করে কেউ আবার লিখেছেন, যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন কী ভাবে গুলি চালাতে হবে।

```