Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্ত্রী থাকাকালীন গঙ্গার উপর পাওয়ার প্রজেক্টের বিরোধিতা করেছিলাম, উত্তরাখণ্ডে বিপর্যয় নিয়ে উমা ভারতী

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে হিমবাহ গলা জলের তোড়ে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এই জলের তোড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে চামোলি ও উত্তরকাশীর। তপোবন জলবিদ্যুৎ প্রকল্প সম্পূর্ণ ভেঙে গিয়েছে। তার ফলে একদিকে যেমন সম্পত্তির ক্ষতি হয়েছে অন্যদিকে তেমনই অনে

মন্ত্রী থাকাকালীন গঙ্গার উপর পাওয়ার প্রজেক্টের বিরোধিতা করেছিলাম, উত্তরাখণ্ডে বিপর্যয় নিয়ে উমা ভারতী

শেষ আপডেট: 8 February 2021 07:05

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে হিমবাহ গলা জলের তোড়ে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এই জলের তোড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে চামোলি ও উত্তরকাশীর। তপোবন জলবিদ্যুৎ প্রকল্প সম্পূর্ণ ভেঙে গিয়েছে। তার ফলে একদিকে যেমন সম্পত্তির ক্ষতি হয়েছে অন্যদিকে তেমনই অনেক কর্মী এখনও নিখোঁজ। এর মধ্যেই বিজেপি নেত্রী উমা ভারতী কিছুটা বেসুরো গাইলেন। বললেন, মন্ত্রী থাকাকালীন গঙ্গা ও তার শাখানদীর উপর পাওয়ার প্রজেক্টের বিরোধিতা করেছিলেন তিনি। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পরে জল সম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা সংরক্ষণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন উমা ভারতী। সেই সময় গঙ্গা দুষণ রোধে বেশ কিছু পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল তাঁকে। আর মন্ত্রী থাকাকালীনই গঙ্গার উপর কোনও পাওয়ার প্রজেক্ট তৈরির বিরোধিতা তিনি করেছিলেন বলে জানিয়েছেন উমা ভারতী। হিন্দি ভাষায় টুইট করে উমা ভারতী বলেন, “গতকাল আমি উত্তরকাশীতে ছিলাম, আজ হরিদ্বার পৌঁছেছি। হরিদ্বারেও সতর্কতা জারি হয়েছে। তার মানে এখানেও ক্ষয়ক্ষতি হতে পারে। হিমালয়ের ঋষিগঙ্গায় যে দুর্ঘটনা ঘটেছে তা খুবই চিন্তার বিষয়।” আর একটি টুইটে প্রাক্তন মন্ত্রী বলেন, “এই প্রসঙ্গে আমি বলতে চাই, যখন আমি মন্ত্রী ছিলাম তখন হিমালয় ও উত্তরাখণ্ডে নদীগুলির উপরে বাঁধের ক্ষেত্রে হলফনামা জমা দেওয়ার সময় বলেছিলাম যে হিমালয় খুবই সংবেদনশীল এলাকা। তাই গঙ্গা ও তার শাখানদীর উপরে কোনও পাওয়ার প্রজেক্ট তৈরি করা উচিত নয়।” রবিবার জলের তোড়ে ভেঙে পড়েছে তপোবন জলবিদ্যুৎ প্রকল্প। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে প্রকল্পের কিছুই আর আস্ত নেই। দেহরাদুন থেকে ২৮০ কিলোমিটার পূর্বে ধৌলিগঙ্গা ও ঋষিগঙ্গার সংযোগস্থলে তৈরি এই কেন্দ্র সম্পূর্ণ ধুয়ে গিয়েছে। এই কেন্দ্রে পৌঁছনোর জন্য যে দুটি সেতু ছিল সেই দুটিও ভেঙে গিয়েছে। অবশ্য জোশীমঠ থেকে তপোবন যাওয়ার যে প্রধান রাস্তা তা ঠিক রয়েছে। বায়ুসেনা সূত্রে খবর, নন্দাদেবী হিমবাহের বরফ গলে এই বন্যার সৃষ্টি। তারপরে ধৌলিগঙ্গা, ঋষিগঙ্গা ও অলোকানন্দা হয়ে তা চামোলি ও পিপলকোটি পর্যন্ত নেমেছে। তার যাত্রাপথেই ছিল ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তপোবন প্রজেক্ট। এনটিপিসি সেই কেন্দ্রের দেখভাল করত। ৩ হাজার কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল এই কেন্দ্র। সূত্রের খবর, যে সময় এই বন্যার জল জলবিদ্যুৎ কেন্দ্রে ধাক্কা মারে সেই সময় কেন্দ্রের মধ্যে অনেক কর্মচারীই ছিলেন। তাঁরা সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারেননি। ফলে জলের তোড়ে তাঁরাও ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে। যে ১৭০ জন নিখোঁজ তাঁদের মধ্যে এই কেন্দ্রেরই ১৪৮ জন কর্মী রয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। এর মধ্যেই উমা ভারতীর এই টুইট সরকারের অস্বস্তি আরও বাড়াতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

```