Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গালওয়ান শহিদদের নামে দিল্লির কোভিড হাসপাতালের ওয়ার্ডের নামকরণ, সিদ্ধান্ত ডিআরডিও-র

দ্য ওয়াল ব্যুরো: গালওয়ানে ভারত মাতার জন্য শহিদ হওয়া ২০ ভারতীয় জওয়ানের নামে দিল্লির কোভিড হাসপাতালের ওয়ার্ডের নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। তাদের সিদ্ধান্ত

গালওয়ান শহিদদের নামে দিল্লির কোভিড হাসপাতালের ওয়ার্ডের নামকরণ, সিদ্ধান্ত ডিআরডিও-র

শেষ আপডেট: 4 July 2020 03:59

দ্য ওয়াল ব্যুরো: গালওয়ানে ভারত মাতার জন্য শহিদ হওয়া ২০ ভারতীয় জওয়ানের নামে দিল্লির কোভিড হাসপাতালের ওয়ার্ডের নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। তাদের সিদ্ধান্ত দিল্লির সর্দার বল্লভভাই পটেল কোভিড ১৯ হাসপাতালে এই নামকরণ করা হবে। ডিআরডিও-র চেয়ারম্যানের প্রযুক্তিগত উপদেষ্টা সঞ্জীব জোশী জানিয়েছেন, “১৫ জুন চিনের সঙ্গে লড়াইয়ে গালওয়ান উপত্যকায় যে জওয়ানরা শহিদ হয়েছিলেন তাঁদের সম্মান জানাতে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সিদ্ধান্ত নিয়েছে দিল্লির নতুন সর্দার বল্লভভাই পটেল কোভিড ১৯ হাসপাতালের ওয়ার্ডের নাম তাঁদের নামে করা হবে।” দিল্লিতে করোনা পরিস্থিতি মোকাবিলায় এই নতুন হাসপাতাল করা হয়েছে। বলা হচ্ছে এই হাসপাতাল রাজধানীর বৃহত্তম কোভিড ১৯ কেয়ার সেন্টার হতে চলেছে। দিল্লি-হরিয়ানা সীমান্তের কাছে ছত্তরপুর এলাকায় রাধা-স্বামী সৎসঙ্গ ব্যাসের জমিতে এই হাসপাতাল করা হয়েছে। এখানে একসঙ্গে ১০ হাজার কোভিড রোগীর চিকিৎসা করা সম্ভব বলে জানানো হয়েছে। এই হাসপাতালের দায়িত্ব রয়েছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের হাতে। এই মুহূর্তে এই হাসপাতালের কাজে যুক্ত রয়েছেন ২ হাজারের বেশি ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ও অন্যান্য কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা। এমন একটি দিনে ডিআরডিও এই সিদ্ধান্ত নিয়েছে, যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেহ ও লাদাখ পরিদর্শনে যান। সেখানে গিয়ে সেনাবাহিনী ও ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের জওয়ানদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের মনোবল বাড়ান প্রধানমন্ত্রী। দেশের জন্য যে ২০ জওয়ান শহিদ হয়েছেন তাঁদের শ্রদ্ধা জানিয়েছেন তিনি। সীমান্তে দাঁড়িয়ে চিনের নাম না করেই পড়শি দেশকে চরম হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফরে তাঁর সঙ্গে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। ভারতীয় সেনাদের জন্য উন্নত প্রযুক্তির অস্ত্র আমদানি করা হচ্ছে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।

```