Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গডসের জন্মদিন পালন মধ্যপ্রদেশে, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ কংগ্রেসের

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবছরের মতো এবছরও নাথুরাম গডসের জন্মদিন পালন করল হিন্দু মহাসভা। আর তাই নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। পাল্টা গেরুয়া শিবিরের অভিযোগ, মধ্যপ্রদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে মিথ্যে কথা বলছে কংগ্রেস।

গডসের জন্মদিন পালন মধ্যপ্রদেশে, বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ কংগ্রেসের

শেষ আপডেট: 20 May 2020 03:15

দ্য ওয়াল ব্যুরো: প্রতিবছরের মতো এবছরও নাথুরাম গডসের জন্মদিন পালন করল হিন্দু মহাসভা। আর তাই নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। পাল্টা গেরুয়া শিবিরের অভিযোগ, মধ্যপ্রদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে মিথ্যে কথা বলছে কংগ্রেস। গতকাল, মঙ্গলবার ছিল মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের জন্মদিন। মধ্যপ্রদেশের গ্বলিয়রে হিন্দু মহাসভার দফতরে গডসের ছবির সামনে ১১১টি মোমবাতি জ্বালিয়ে জন্মদিন উদযাপন করে হিন্দুত্ববাদী সংগঠনটি। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা আরপি সিং বলেন, "নাথুরামের জন্মদিন পালন হচ্ছে এটা দেখেই যন্ত্রণা হচ্ছে। শাসকদল বিজেপির পৃষ্টপোষকতাতেই এই দেশ বিরোধী কর্মসূচি হয়েছে।" তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের উচিত, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করা।" কংগ্রেসের আরএক নেতা কেকে মিশ্র বলেন, "এটা দুর্ভাগ্যজনক যে জাতির জনকের হত্যাকারীর জন্মদিন পালন হচ্ছে মোমবাতি জ্বালিয়ে। গণতান্ত্রিক বোধে যাদের বিন্দুমাত্র আস্থা নেই তারাই এটা করতে পারে।" পাল্টা বিজেপির মুখপাত্র রজনীশ আগরওয়াল বলেন, "রাজনৈতিক প্রাসঙ্গিকতা পেতেই কংগ্রেস এই ধরনের নির্জলা মিথ্যে কথা বলছে।" তাঁর স্পষ্ট বক্তব্য, "নাথুরাম গডসের জন্মদিন পালনের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।" ২০১৭ সালে গডসের মূর্তি স্থাপন করেছিল হিন্দু মহাসভা। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। দুধ, গঙ্গাজল, গোমূত্র দিয়ে সেই মূর্তি ধুয়ে ধুমধাম করে পুজো করেছিল হিন্দু মহাসভা। তারপর সেই মূর্তি সরিয়ে দিয়েছিল গ্বলিয়রের জেলা প্রশাসন। প্রসঙ্গত গত বছরই সংসদে দাঁড়িয়ে গডসেকে দেশপ্রেমিক তকমা দিয়েছিলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। তীব্র সমালোচনার মুখে পড়ে শেষমেশ তাঁকে ক্ষমাও চাইতে হয়েছিল। কিন্তু এই করোনাভাইরাসের সংক্রমণে যখন বিধ্বস্ত মধ্যপ্রদেশ তখন গডসের জন্মদিন পালন নিয়ে নতুন করে বাকযুদ্ধ বাঁধল কংগ্রেস-বিজেপির।

```