Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

দার্জিলিংয়ে ‘শস্ত্র-পূজা’ রাজনাথের, সীমান্তে উত্তেজনা শেষ হোক, চান প্রতিরক্ষামন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে উত্তেজনা বন্ধ হয়ে শান্তি ফিরুক, এমনটাই চাই ভারত। রবিবার দশেরা উপলক্ষ্যে দার্জিলিংয়ে শস্ত্র-পূজার পরে এই কথা বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন দার্জিলিংয়ের সুকনা ওয়ার মেমোরিয়ালে এই শস্ত্র-পূজা সারেন

দার্জিলিংয়ে ‘শস্ত্র-পূজা’ রাজনাথের, সীমান্তে উত্তেজনা শেষ হোক, চান প্রতিরক্ষামন্ত্রী

শেষ আপডেট: 25 October 2020 10:01

দ্য ওয়াল ব্যুরো: সীমান্তে উত্তেজনা বন্ধ হয়ে শান্তি ফিরুক, এমনটাই চাই ভারত। রবিবার দশেরা উপলক্ষ্যে দার্জিলিংয়ে শস্ত্র-পূজার পরে এই কথা বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন দার্জিলিংয়ের সুকনা ওয়ার মেমোরিয়ালে এই শস্ত্র-পূজা সারেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। শস্ত্র-পূজার পরে রাজনাথ সিং বলেন, “দেশের সুরক্ষার জন্য নিজেদের প্রাণের বলিদান দিয়েছেন ভারতের সেনারা। আমরা চাই চিনের সঙ্গে আমাদের সীমান্ত সমস্যা মিটে গিয়ে শান্তি ফিরুক। কিন্তু অপ্রিয় ঘটনা ঘটেই চলেছে। অবশ্য আমি আত্মবিশ্বাসী আমাদের সেনা কাউকে দেশের এক ইঞ্চি ভিতরে পর্যন্ত ঢুকতে দেবে না। ভারতীয় সেনার সাহসের কথা ইতিহাস সবসময় স্মরণ করে।” এদিন সুকনা ওয়ার মেমোরিয়ালে রাখা অস্ত্রের পুজো করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। পুরোহিতকে তাঁর সঙ্গে মন্ত্র পড়তে দেখা যায়। পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনের মধ্যে সমস্যার মাঝেই সীমান্তের কাছেই এই শস্ত্র-পূজা করতে দেখা গেল রাজনাথ সিংকে। দু’দিনের পশ্চিমবঙ্গ ও সিকিম সফরে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। এখানে সীমান্ত এলাকায় সেনার প্রস্তুতির পাশাপাশি গ্যাংটক-নাথুলা রাস্তার উদ্বোধন করেছেন তিনি। ৩৩ কর্পসের সুকনার হেডকোয়ার্টারে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রাস্তার উদ্বোধন করেন তিনি। শনিবার সুকনায় ভারতীয় সেনার প্রস্তুতি খতিয়ে দেখেন রাজনাথ সিং। সিকিম সেক্টরে সীমান্তের কী অবস্থা তা প্রতিরক্ষামন্ত্রীকে বুঝিয়ে বলেন সেনাপ্রধান এম এম নারাভানে। সেখানে মোতায়েন সেনার সঙ্গে কথাও বলেন তিনি। তাঁদের মনোবল বাড়ান। প্রতিরক্ষামন্ত্রী আসায় সাজো সাজো রব পড়ে গিয়েছিল সুকনা ওয়ার মেমোরিয়ালে। চিনের সঙ্গে সাড়ে তিন হাজার কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে ভারতের। লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়ার পরেই সিকিম ও অরুণাচল প্রদেশে অনেক বেশি সেনা মোতায়েন করেছে ভারত। কারণ লাদাখে সমস্যা মেটার নাম নেই। বরং তা বেড়েই চলেছে। আর তাই কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে না ভারত। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীনও দশেরার দিনে শস্ত্র-পূজা করতে দেখা যেত রাজনাথ সিংকে। গত বছর ফ্রান্সের বোরডক্সে রাফাল যুদ্ধবিমান সরকারিভাবে গ্রহণ করার সময়ও শস্ত্র-পূজা করতে দেখা গিয়েছিল রাজনাথ সিংকে।

```