Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির দেওয়াল, বিপর্যয় মোকাবিলা দলের তৎপরতায় উদ্ধার ১৪

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে বিপত্তি। মুম্বইয়ে একটি দোতলা বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে যান সেই বাড়ির বাসিন্দারা। তবে বিপর্যয় মোকাবিলা দলের তৎপরতায় ১৪ জনকে উদ্ধার করে হয়েছে বলে খবর। জানা গিয়েছে, রবিবার সকালে মুম্বইয়ের কান্দিভলি পশ্চিম এলাক

মুম্বইয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির দেওয়াল, বিপর্যয় মোকাবিলা দলের তৎপরতায় উদ্ধার ১৪

শেষ আপডেট: 10 May 2020 03:39

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে বিপত্তি। মুম্বইয়ে একটি দোতলা বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে যান সেই বাড়ির বাসিন্দারা। তবে বিপর্যয় মোকাবিলা দলের তৎপরতায় ১৪ জনকে উদ্ধার করে হয়েছে বলে খবর। জানা গিয়েছে, রবিবার সকালে মুম্বইয়ের কান্দিভলি পশ্চিম এলাকায় একটি দোতলা বাড়ির একদিকের দেওয়াল ভেঙে পড়ে। এই ঘটনায় অন্তত ১৪ জন চাপা পড়ে যান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। পুলিশের তরফে খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে তারা। চাপা পড়া ১৪ জনকেই উদ্ধার করা হয়েছে বলে খবর। বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর সত্যনারায়ণ প্রধান টুইটারে এই ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেন, “কান্দিভলির দালজি পাড়ার সাবরিয়া মসজিদ এলাকায় সকাল ৬টা নাগাদ একটি দোতলা বাড়ি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকাজে সাহায্য করে মুম্বই দমকল ও পুলিশ। ১৪ জনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। কোনও মৃত্যুর খবর নেই। দেওয়াল চাপা পড়ে সদস্যরা একটু আহত হয়েছেন।”

আরও পড়ুন ট্রাক পিষে দিল পাঁচ শ্রমিককে, আহত আরও ১৫, হায়দরাবাদ থেকে মধ্যপ্রদেশ ফিরছিলেন হেঁটে

এখনও উদ্ধারকাজ চলছে বলেই জানা গিয়েছে। আরও কেউ ভিতরে চাপা পড়ে গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীরা জানাচ্ছেন, হঠাৎ করেই সকালে বাড়িটির একদিকের দেওয়াল ভেঙে পড়ে। ভিতরে চাপা পড়া বাসিন্দারা চিৎকার শুরু করেন। তখনই তাঁরা পুলিশ ও দমকলে ফোন করেন।

```