Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউন: বাড়ি ফিরতে হেঁটেছিলেন ২০০ কিলোমিটার, হাইওয়েতেই মৃত্যু হল ডেলিভারি বয়ের

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে চরম সঙ্কটে পড়েছেন বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিক-মজুররা। গতকাল সারাদিন দেখা গিয়েছে দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তের আনন্দবিহার বাস টার্মিনালে হাজার হাজার মানুষের থিকথিকে ভিড়। কিন্তু এর বাইরেও বহু শ্রমিক পায়

লকডাউন: বাড়ি ফিরতে হেঁটেছিলেন ২০০ কিলোমিটার, হাইওয়েতেই মৃত্যু হল ডেলিভারি বয়ের

শেষ আপডেট: 29 March 2020 05:56

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে চরম সঙ্কটে পড়েছেন বাইরের রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিক-মজুররা। গতকাল সারাদিন দেখা গিয়েছে দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তের আনন্দবিহার বাস টার্মিনালে হাজার হাজার মানুষের থিকথিকে ভিড়। কিন্তু এর বাইরেও বহু শ্রমিক পায়ে হেঁটে বা অন্য উপায়ে বাড়ি ফেরার চেষ্টা করেছেন। আর তা করতে গিয়েই ২০০ কিলোমিটার হাঁটার পর দিল্লিতে কর্মরত মধ্যপ্রদেশের এক ডেলিভারি বয়ের মৃত্যু হল হাইওয়েতে। জানা গিয়েছে মৃতের নাম রণবীর সিং। তাঁর বয়স ৩৮ বছর। একটি অনলাইন ডেলিভারি সংস্থার হয়ে দিল্লিতে কাজ করতেন মধ্যপ্রদেশের এই যুবক। রণবীর যাত্রা শুরু করেন ৩২৬ কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের মোরেনা জেলায় নিজের বাড়িতে পৌঁছনোর জন্য। দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে উত্তরপ্রদেশের আগ্রায় এসে হাইওয়ের উপরেই লুটিয়ে পড়েন তিনি। শরীর খারাপ লাগায় হাইওয়ের পাশে একটি চায়ের দোকানে বসেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রণবীর। তখনও গ্রাম থেকে তাঁর দূরত্ব ৮০ কিলোমিটার। গত তিন-চারদিন ধরেই বিভিন্ন রাজ্যে শ্রমিকদের ঘরে ফেরার মরিয়া চেষ্টা চোখে পড়ছে। হাইওয়ের পাশে বহু মানুষ রাত কাটিয়ে দিচ্ছেন। কিন্তু বাড়ি ফেরার গাড়ি পাচ্ছেন না। এদিকে টাকা-পয়সাতেও টান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন করেছিলেন যিনি যে রাজ্যে আছেন, সেখানেই থাকুন। কিন্তু তাতেও কাজ হয়নি। গতকালই খবর পাওয়া গিয়েছিল, পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে চার শ্রমিকের। এদিন আরও এক ঘরমুখী শ্রমিকের মৃত্যুর খবর জানা গেল।

```