Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান, ভেঙে গেল সাজিদ- ওয়াজিদ জুটি

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের নামকরা সঙ্গীত পরিচালক জুটি সাজিদ- ওয়াজিদ ভেঙে গেল। প্রয়াত হলেন ওয়াজিদ খান। মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু হল তাঁর। সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় ওয়াজিদ খানের। জানা গিয়েছে, কিডনির সংক্রমণে মৃত্যু হয়েছে

প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান, ভেঙে গেল সাজিদ- ওয়াজিদ জুটি

শেষ আপডেট: 1 June 2020 02:39

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের নামকরা সঙ্গীত পরিচালক জুটি সাজিদ- ওয়াজিদ ভেঙে গেল। প্রয়াত হলেন ওয়াজিদ খান। মাত্র ৪২ বছর বয়সে মৃত্যু হল তাঁর। সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় ওয়াজিদ খানের। জানা গিয়েছে, কিডনির সংক্রমণে মৃত্যু হয়েছে এই গায়ক তথা সঙ্গীত পরিচালকের। ওয়াজিদের মৃত্যুর খবর জানিয়েছেন আর এক সঙ্গীত পরিচালক সেলিম মারচেন্ট। বেশ কয়েক দিন ধরে চেম্বুরের সুরানা হাসপাতালে ভর্তি ছিলেন ওয়াজিদ। সম্প্রতি অবস্থা খারাপ হয় তাঁর। সংবাদসংস্থা পিটিআইকে সেলিম জানিয়েছেন, "কয়েক মাস আগে ওয়াজিদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়। কিন্তু সম্প্রতি আবার কিডনিতে সংক্রমণ হয় তাঁর। চারদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। রবিবার থেকেই অবস্থা খারাপ হয়। সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়াজিদ।" ১৯৯৮ সালে সলমন খানের ‘প্যার কিয়া তো ডরনা কিয়া’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সাজিদ-ওয়াজিদ জুটি। তারপর একের পর এক হিট। তবে তাঁদের বেশিরভাগ হিট এসেছে সলমনের সঙ্গে। বলিউডের ভাইজানের সঙ্গে তাঁদের জুটি ছিল দারুণ। সলমনের বেশিরভাগ ব্লকবাস্টার ছবির মিউজিক দিয়েছেন এই দুই ভাই। তার মধ্যে রয়েছে গর্ব, তেরে নাম, তুমকো না ভুল পায়েঙ্গে, পার্টনার, দবং ১, দবং ২, দবং ৩, ওয়ান্টেড, এক থা টাইগার প্রভৃতি। https://www.youtube.com/watch?v=7WkOU0X_5x0 সঙ্গীত পরিচালক হওয়ার সঙ্গে সঙ্গে গায়কও ছিলেন ওয়াজিদ। সলমনের ‘মেরা হি জলওয়া’, ‘ফেবিকল সে’ প্রভৃতি গানে গলাও মিলিয়েছেন তিনি। সম্প্রতি ইউটিউবে সলমনের করোনা সংক্রমণ নিয়ে গান ‘ভাই ভাই’-এর সুর তৈরি করেছেন এই জুটিই। এই গানই তাঁর শেষ কাজ হয়ে থাকল। এছাড়া সারেগামাপা ২০১২ ও সারেগামাপা সিঙ্গিং সুপারস্টার এই দুটি রিয়্যালিটি শোয়ে মেন্টরের ভূমিকাতেও দেখা গিয়েছে সাজিদ- ওয়াজিদকে। আইপিএল ৪-এর থিম সং গেয়েছিলেন ওয়াজিদ। এই সঙ্গীত পরিচালকের মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, পরিনীতি চোপড়া, অভিনেতা বরুণ ধাওয়ান, গায়ক ও সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি, শঙ্কর মহাদেবন, জাভেদ আলি প্রমুখ।

```