Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

প্রার্থী ক্রিমিনাল হলেও তাকেই ভোট দিতে হবে, কর্মিসভায় নির্দেশ বিজেপি সাংসদের

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত মন্তব্যে প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিজেপি নেতার নাম জড়ায়। সে উত্তরপ্রদেশ হোক বা হরিয়ানা, বাংলা হোক বিহার—বিতর্কিত মন্তব্যে গেরুয়া শিবিরের নেতাদের জুড়ি মেলা ভার। এ বার সেই তালিকাতে নাম জড়াল ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ

প্রার্থী ক্রিমিনাল হলেও তাকেই ভোট দিতে হবে, কর্মিসভায় নির্দেশ বিজেপি সাংসদের

শেষ আপডেট: 26 October 2019 13:14

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত মন্তব্যে প্রায় প্রতিদিনই কোনও না কোনও বিজেপি নেতার নাম জড়ায়। সে উত্তরপ্রদেশ হোক বা হরিয়ানা, বাংলা হোক বিহার—বিতর্কিত মন্তব্যে গেরুয়া শিবিরের নেতাদের জুড়ি মেলা ভার। এ বার সেই তালিকাতে নাম জড়াল ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। একটি কর্মিসভায় তিনি বলেছেন, বিজেপি যাকেই প্রার্থী করুক, সে চোর-ডাকাত-খুনি যাই হোক, তাকেই ভোট দিতে হবে। এর অন্যথা করা যাবে না। সম্প্রতি একটি কর্মিসভায় গিয়ে বিজেপি সাংসদ বলেন, “দলীয় কর্মীদের বলছি, যদি আপনাদের কোনও প্রার্থীকে ব্যক্তিগতভাবে অপরাধী বা প্রতিবন্ধী মনে হয়, তাহলেও তাঁকে সমর্থন করুন। সমর্থন করাটা আমাদের কর্তব্য। তাই আপনাদের কাছে অনুরোধ, বিজেপি যাকেই প্রার্থী করুক, হোক না সে চোর-ডাকাত বা অপরাধী, তাকে সমর্থন করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী রঘুবর দাসের উপর আমাদের ভরসা রাখা উচিত। মনে রাখবেন, বিজেপি দুর্নীতিপরায়ণ দল নয়। তাই কেন্দ্রীয় নেতৃত্ব যে প্রার্থী বাছাই করবে, সে ভালই হবে।” আগামী দু মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডে। নির্বাচন কমিশন এখনও দিনক্ষণ ঘোষণা না করলেও যা খবর তাতে দিওয়ালির পর পরই ঘোষণা করা হবে ভোট। রাজনৈতিক দলগুলিও জোরকদমে প্রচারে নেমে পড়েছে। ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত এলাকায় বেশ জনপ্রিয়। বিজেপির প্রথম সারির নেতাদের মধ্যে পড়েন তিনি। https://twitter.com/zoo_bear/status/1187715533648490496 নিশিকান্তের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল হয়ে যায়। বিরোধীরা তীব্র কটাক্ষ বিঁধতে থাকেন বিজেপিকে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন ফেসবুকে লিখেছেন, “এই বক্তব্যেই বিজেপি সাংসদের অগণতান্ত্রিক মানসিকতা প্রকাশ পায়। তাঁর মন্তব্যে বিজেপির অন্দরের ভয় আর হতাশা প্রকাশ পাচ্ছে। রাজ্যের আসল সমস্যাগুলি হল কর্মসংস্থান, দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার অবনতি। আর বিজেপি চোর-লুঠেরাদের প্রার্থী করে আমাদের সম্পত্তি লুঠ করতে চাইছে।"
পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা…

```