Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট, ভয়েস কল এবং এসএমএস-ও বন্ধ করল ভোডাফোন, এয়ারটেল

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ দিল্লিতে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ভোডাফোন এবং এয়ারটেল। অশান্তি রুখতে বন্ধ করা হয়েছে ভয়েস কল এবং এসএমএস পরিষেবাও। জানা গিয়েছে, ওয়ালড সিটি, মান্ডি হাউ

দিল্লির একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট, ভয়েস কল এবং এসএমএস-ও বন্ধ করল ভোডাফোন, এয়ারটেল

শেষ আপডেট: 19 December 2019 09:04

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ দিল্লিতে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ভোডাফোন এবং এয়ারটেল। অশান্তি রুখতে বন্ধ করা হয়েছে ভয়েস কল এবং এসএমএস পরিষেবাও। জানা গিয়েছে, ওয়ালড সিটি, মান্ডি হাউস, সীলামপুর, জাফরবাদ, মুস্তাফাবাদ, জামিয়া নগর, শাহীনবাগ এবং বাওয়ানা এলাকায় বন্ধ রয়েছে পরিষেবা। দিল্লির সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক এলাকা আইটিও-তেও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এই এলাকাতেই রয়েছে বিভিন্ন মিডিয়া অফিস। এছাড়াও উত্তর-পূর্ব দিল্লির ব্রিজপুরীতেও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল রাজধানী শহর দিল্লি। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজারও মানুষ। দিল্লির লালকেল্লা চত্বরে প্রতিবাদ মিছিল রুখতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় বিক্ষোভকারীদের। কয়েকজনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভের আঁচ যে চরমে উঠতে পারে তা আগেই আন্দাজ করেছিল দিল্লি পুলিশ। তাই আগেভাগেই ১৮ তারিখ টুইট করে জানানো হয়েছিল নির্দিষ্ট কয়েকটি এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে ফোনের সমস্ত রকম পরিষেবা। তবে ওই নির্দিষ্ট এলাকা ছাড়াও বেশ কিছু জায়গায় পরিষেবা ব্যহত হয়েছে বলে খবর। এমনকি ১টার পরেও সচল হয়নি পরিষেবা। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং উস্কানিমূলক বা প্ররোচনামূলক অশান্তি এড়াতেই ফোনের সমস্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ভোডাফোনের তরফে টুইট করে গ্রাহকদের উদ্দেশে জানানো হয়েছে যে প্রশাসনের নির্দেশ মতো নির্দিষ্ট কয়েকটি এলাকায় পরিষেবা বন্ধ রেখেছে তাদের সংস্থা। পরিষেবা বন্ধ রাখার নির্দেশিকা উঠে গেলেই ফের ইন্টারনেট, ভয়েস কল এবং এসএমএস ওই সব এলাকায় চালু করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। একই কথা প্রাথমিক ভাবে টুইট করে জানিয়েছিল এয়ারটেলও। তবে পরবর্তী সময়ে ডিলিট করে দেওয়া হয় সেই টুইট।

```