Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এই তোমার রুচি! এ কী করলে বিবেক? মিম শেয়ারের পর ছি ছি দেশ জুড়ে

দ্য ওয়াল ব্যুরো: ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে ২৪ ঘণ্টা আগেই। সাত দফা লোকসভা নির্বাচনের পর এ বার ভোটের ফলের পালা। এর মধ্যেই বিভিন্ন সূত্রের এক্সিট পোল নিয়ে দেশজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কেউ বলছেন এক্সিট পোলের পূর্বাভাস মিলিয়ে দেশ জুড়ে ফের উঠবে গে

এই তোমার রুচি! এ কী করলে বিবেক? মিম শেয়ারের পর ছি ছি দেশ জুড়ে

শেষ আপডেট: 20 May 2019 12:00

দ্য ওয়াল ব্যুরো: ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে ২৪ ঘণ্টা আগেই। সাত দফা লোকসভা নির্বাচনের পর এ বার ভোটের ফলের পালা। এর মধ্যেই বিভিন্ন সূত্রের এক্সিট পোল নিয়ে দেশজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। কেউ বলছেন এক্সিট পোলের পূর্বাভাস মিলিয়ে দেশ জুড়ে ফের উঠবে গেরুয়া ঝড়। কেউ বা বলছেন এক্সিট পোল যা বলছে, ফলাফল হবে তার উল্টোটাই। এই সবের মধ্যেই এক্সিট পোল নিয়ে নিজের মতামত টুইটারে শেয়ার করেছেন অভিনেতা বিবেক ওবেরয়। কী ভাবছেন তিনি তা বোঝাতে মিম-এর সাহায্যই নিয়েছেন বিবেক। তবে টুইটারে সেই মিম শেয়ারের পর থেকেই জনগণের মধ্যে ঘুরছে একটাই প্রশ্ন," বিবেকের বিবেক কি একেবারেই লোপ পেয়েছে? নইলে এমন কুরুচির পরিচয় কী ভাবে দেন অভিনেতা?" টুইটে যে মিম বিবেক শেয়ার করেছেন, তা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে পরপর তিনটি ছবিতে ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন বি-টাউনের তিন তারকা। সলমন খান, বিবেক ওবেরয় এবং অভিষেক বচ্চন। সলমনের সঙ্গে ঐশ্বর্যার ছবিতে লেখা হয়েছে ওপিনিয়ন পোল। বিবেকের সঙ্গে রাই সুন্দরীর ছবির ট্যাগ এক্সিট পোল। সবশেষে আরাধ্যা এবং অভিষেকের সঙ্গে ঐশ্বর্যার ছবিতে লেখা রেজাল্ট। আর এই মিমটিই নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে হাসির ইমোজি দিয়ে বিবেক লিখেছেন, "Haha!  creative! No politics here....just life"। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, "ক্রিয়েটিভ। এতে কোনও রাজনীতি নেই। এই তো জীবন কালীদা।" https://twitter.com/vivekoberoi/status/1130380916142907392 ৯০-এর দশকে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে বিবেক ওবেরয়ের সম্পর্কের কথা কারও অজানা নয়। সে সময় বলিউডের ভাইজান সলমনের হাত ছেড়ে বিবেককেই সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন অ্যাশ। তবে পরবর্তীকালে অবশ্য রাই সুন্দরীর সঙ্গে বিবেকের সম্পর্ক টেকেনি। কেন সে কথা অবশ্য অজানা। তবে তারপর অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে নতুন সম্পর্ক হয় অভিনেত্রীর। এবং কার্যত রাতারাতিই ঐশ্বর্যা বনে যান বচ্চন খানদানের বউ। জুনিয়র বচ্চন অভিষেকের সঙ্গে তাঁর কবে প্রেম হলো সে ব্যাপারে জনগণ টের না পেলেও, রাজকীয় বিয়ে নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহ কম ছিল না। আর এখন তো ঐশ্বর্যা পটু গৃহিণী। অভিষেকের কথায়, পারফেক্ট স্ত্রী'র সঙ্গে সঙ্গে তিনি একজন দায়িত্ববান মা-ও। কিন্তু এই 'হ্যাপি ফ্যামিলি' পর্বের মধ্যে এমন কুরুচিকর মিম-এ ঐশ্বর্যাকে নিয়ে কেন টানাটানি করা হলো তা নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। আর সেই বিবেকই বা কী করে শেয়ার করলেন? অনেকেরই বক্তব্য, "অভিনেত্রী তো রাজনীতির ময়দানের লোক নন। তাহলে তাকে নিয়ে এক্সিট পোল সংক্রান্ত মিম কেন বানাচ্ছেন একদল মানুষ।" আর এক দলের কথায়, "একসময় যাঁর সঙ্গে বিবেকের সম্পর্ক ছিল তাঁকে নিয়ে তৈরি এমন নিম্ন মানের মিম কী ভাবে নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করলেন অভিনেতা?" https://twitter.com/sonamakapoor/status/1130411878960762881 বিবেকের এ হেন কাজে স্বভাবতই হতবাক বলিউডের একাংশও। বিবেকের এ হেন কীর্তিকলাপ দেখে অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, "বিরক্তিকর এবং রুচিহীন।" তবে ঐশ্বর্যা কিংবা বচ্চন পরিবারের তরফে অবশ্য এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বইছে নিন্দার ঝড়। এমন নিম্ন রুচির মিম কী ভাবে বিবেকের ক্রিয়েটিভ মনে হলো সেটাও জানতে চেয়ছেন অনেকেই। তবে নেটিজেনদের একাংশের মতে সামনেই বিবেকের নতুন ছবি 'নরেন্দ্র মোদীর বায়োপিক'-এর রিলিজ। হয়তো তাঁর আগে খানিকটা ইচ্ছে করেই এমন কাণ্ড করে একটু দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন অভিনেতা।

```