Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ সীমানার সেন্ধওয়ায় খাবারের দাবিতে পাথর-বৃষ্টি পরিযায়ী শ্রমিকদের

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশ সরকার তাঁদের জন্য খাবার ও পরিবহণের কোনও ব্যবস্থা করেনি। এই অভিযোগে শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের সীমানায় সেন্ধওয়া। শ্রমিকদের বিক্ষোভের জেরে ৩ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ

মহারাষ্ট্র-মধ্যপ্রদেশ সীমানার সেন্ধওয়ায় খাবারের দাবিতে পাথর-বৃষ্টি পরিযায়ী শ্রমিকদের

শেষ আপডেট: 14 May 2020 18:08

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশ সরকার তাঁদের জন্য খাবার ও পরিবহণের কোনও ব্যবস্থা করেনি। এই অভিযোগে শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের সীমানায় সেন্ধওয়া। শ্রমিকদের বিক্ষোভের জেরে ৩ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল। মোবাইল ফোনে তোলা ভিডিওয় দেখা গেছে শয়ে শয়ে লোক চিৎকার করছেন এবং রাস্তায় ছোটাছুটি করছেন। জানা গেছে উত্তেজিত শ্রমিকরা পাথরও ছুড়েছেন। তবে এই প্রথম সেন্ধওয়া শহরে এমন ঘটনা ঘটল তা নয়। ভৌগোলিক অবস্থানের দিক থেকে বারওয়ানি জেলার সেন্ধওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভিন রাজ্য থেকে আসা শ্রমিকরা এখান থেকেই বিহার ও উত্তরপ্রদেশের দিকে যাত্রা শুরু করেন। প্রত্যেক দিন এই শহরে হাজার হাজার পরিযায়ী শ্রমিক এসে হাজির হচ্ছেন। এখান থেকে তাঁরা বাসে ও ট্রাকে চড়ে যাত্রা করেন নিজেদের রাজ্যের দিকে। এ মাসের ৩ তারিখেও বারওয়ানিতে হাজার হাজার শ্রমিক বিক্ষোভ দেখিয়েছিলেন। তার জেরে জেলার সীমানা বন্ধ করে দেওয়া হয়। তখন শ্রমিকরা দাবি করেছিলেন যে তাঁদের শহরে ঢুকতে দেওয়া হোক এবং নিজেদের গ্রামে ফেরার ব্যবস্থা করা হোক। এই দাবিতে তাঁরা আগ্রা-মুম্বই জাতীয় সড়ক অবরোধ করেন। তখন তাঁদের রাস্তা ছেড়ে দিতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে।

```