Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

বর্ষীয়ান সঙ্গীত পরিচালক খৈয়ম প্রয়াত

দ্য ওয়াল ব্যুরো : প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান সঙ্গীত পরিচালক খৈয়ম। সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন 'কভি কভি', 'উমরাও জা

বর্ষীয়ান সঙ্গীত পরিচালক খৈয়ম প্রয়াত

শেষ আপডেট: 19 August 2019 18:11

দ্য ওয়াল ব্যুরো : প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান সঙ্গীত পরিচালক খৈয়ম। সোমবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন 'কভি কভি', 'উমরাও জান'-এর মতো ছবিতে সঙ্গীত পরিচালনা করা খৈয়ম। ফুসফুসে সংক্রমণ হওয়ায় ১০দিন আগে জুহুর সুজয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় হাসপাতালের আইসিইউ-তে রাখা হয় তাঁকে। হাসপাতালের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, "শ্বাসকষ্টের সমস্যা ও কিছু বার্ধক্যজনিত সমস্যা নিয়ে কয়েক দিন আগে ভর্তি করা হয় খৈয়মকে। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর।" বলিউডে বহু বিখ্যাত ছবিতে সুর দিয়েছেন খৈয়ম। তার মধ্যে 'কভি কভি', 'উমরাও জান' ছাড়াও উল্লেখযোগ্য হলো 'ত্রিশূল', 'নুরি', 'শোলা অউর শবনম' প্রভৃতি। খৈয়মের প্রকৃত নাম মহম্মদ জাহুর হাশমি। সঙ্গীত নাটক অকাদেমি ও পদ্মভূষণ-এর মতো পুরস্কারে সম্মানিত হয়েছেন এই সঙ্গীত পরিচালক। পরিবারের তরফে জানানো হয়েছে মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। বর্ষীয়ান এই সঙ্গীত পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

```