Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ছড়াতে পারে করোনা সংক্রমণ, পানমশলা নিষিদ্ধ হল উত্তরপ্রদেশে

দ্য ওয়াল ব্যুরো: পানমশলার পিক থেকে ছড়াতে পারে করোনাভাইরাসের সংক্রমণ। তাই পানমশলা উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশ সরকার। অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। দেশজোড়া লকডাউনের প্রথম দি

ছড়াতে পারে করোনা সংক্রমণ, পানমশলা নিষিদ্ধ হল উত্তরপ্রদেশে

শেষ আপডেট: 25 March 2020 14:57

দ্য ওয়াল ব্যুরো: পানমশলার পিক থেকে ছড়াতে পারে করোনাভাইরাসের সংক্রমণ। তাই পানমশলা উৎপাদন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশ সরকার। অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। দেশজোড়া লকডাউনের প্রথম দিনই পানমশলায় নিষেধাজ্ঞা জারি করল উত্তরপ্রদেশ সরকার। খাদ্য সুরক্ষা দফতরের পক্ষ থেকে সমস্ত পানমশলা প্রস্তুতকারক সংস্থাকে নোটিস পাঠিয়ে দেওয়া হয় এদিনই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতমূলক পদক্ষেপ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কোথাও যদি পানমশলা বিক্রি হতে দেখা যায় তাহলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। একই ভাবে যাঁরা পানমশলা খান তাঁদের প্রতিও সরকারের কড়া বার্তা, এই নিষেধাজ্ঞা না মানলে বড় শাস্তির মুখে পড়তে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে লকডাউন ঘোষণার আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর রাজ্যে লকডাউন ঘোষণা করে দিয়েছিলেন। করোনা নিয়ে এর আগে একাধিক পদক্ষেপে করেছে যোগী সরকার। উত্তরপ্রদেশ সরকারই দেশের প্রথম কোনও রাজ্য সরকার, যারা ঘোষণা করেছিল নির্মাণ শিল্পের শ্রমিকদের আর্থিক সুরাহার জন্য এককালীন একহাজার টাকা অনুদান দেবে। মঙ্গলবার রাতে যোগী সরকার ঘোষণা করে, রাজ্যের ২৩ কোটি মানুষকে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেবে প্রশাসন। এর আগে গুটখা নিষিদ্ধ হয়েছিল সারা দেশেই। এবার সংক্রমণ রুখতে পানমশলায় নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হল উত্তরপ্রদেশে।

```