Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নোংরা ছবি দেখে কাশ্মীর, ইন্টারনেট বন্ধ নিয়ে সাফাই নীতি আয়োগের সদস্যের

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস রদ হওয়ার পর থেকেই উপত্যকা জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছে সব বিরোধী দল। অবশেষে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর

নোংরা ছবি দেখে কাশ্মীর, ইন্টারনেট বন্ধ নিয়ে সাফাই নীতি আয়োগের সদস্যের

শেষ আপডেট: 19 January 2020 07:41

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস রদ হওয়ার পর থেকেই উপত্যকা জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছে সব বিরোধী দল। অবশেষে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পরে জম্মুর পাঁচটি জেলায় টুজি ও জম্মু-কাশ্মীরের সব হাসপাতাল, অফিসে ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়েছে। কেন বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বিতর্ক আরও বাড়িয়েছেন নীতি আয়োগের সদস্য ভি কে সারস্বত। তিনি বলেন, কাশ্মীরে নোংরা ছবি দেখার জন্যই ইন্টারনেট ব্যবহার করা হত। পরে অবশ্য সারস্বত বলেন, তিনি বলতে চেয়েছিলেন এই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় সেখানকার অর্থনীতিতে কোনও প্রভাব পড়েনি। শনিবার ধীরুভাই আম্বানি ইনস্টিটিউট অফ ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সমাবর্তন অনুষ্ঠানে যান ভি কে সারস্বত। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, বর্তমানে যখন দেশজুড়ে টেলিকম পরিষেবাকে আরও উন্নত করে তোলার চেষ্টা করা হচ্ছে, তখন কাশ্মীরে কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। উত্তরে তিনি বলেন, "এই যে রাজনৈতিক নেতারা কাশ্মীর যেতে চাইছেন, তাঁরা কেন যেতে চাইছেন? ওনারা দিল্লিতে যে আন্দোলন করছেন, তা কাশ্মীরের রাস্তায় করতে চাইছেন? আর সোশ্যাল মিডিয়া এইসব ক্ষেত্রে খবর আগুনের মতো ছড়িয়ে দেয়। তাই ওখানে ইন্টারনেট বন্ধ করায় কী প্রভাব পড়েছে? আর এমনিতেও ওখানে ইন্টারনেটে কী দেখা হয়? নোংরা ছবি দেখা ছাড়া আর কিছুই করেন না ওখানকার বাসিন্দারা।" তারপরেই অবশ্য তিনি নিজের বক্তব্যে বলেন, "আমি এটাই বলতে চাইছি যে কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা না থাকলে তার প্রভাব অর্থনীতির উপর পড়ে না। কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা বন্ধ। কিন্তু গুজরাতে তো নয়। তাহলে কেন শুধু সেখানেই ইন্টারনেট বন্ধ? যদি কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর উপত্যকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে ইন্টারনেট বন্ধ রাখতেই হত। কারণ অনেকে এই পরিষেবা ব্যবহার করে সেখানে আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করতে পারে।" সারস্বতের এই মন্তব্যের পর শুরু হয়েছে সমালোচনা। বিরোধীরা বলছেন, এভাবে নীতি আয়োগের একজন সদস্যও রাজনৈতিক ব্যক্তিদের মতো কথা বলছেন। সবাই বিজেপি সরকারের শেখানো কথা বলেই সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। একটা গণতান্ত্রিক দেশে এটা কখনওই কাম্য নয়।

```