Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা মোকাবিলায় মোদীর পাশে ট্রাম্প, ভারতকে ভেন্টিলেটর দিয়ে সাহায্যের বার্তা

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা সংক্রমণের মধ্যে অনেক সময়ই ভারত ও আমেরিকা দুই দেশ দু’জনের পাশে থাকার বার্তা দিয়েছে। ভারত থেকে যেমন হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকা পাঠানো হয়েছে, তেমনই আমেরিকা আর্থিক সাহায্য করেছে ভারতকে। এবার ভারতকে ভেন্টিলেটর দি

করোনা মোকাবিলায় মোদীর পাশে ট্রাম্প, ভারতকে ভেন্টিলেটর দিয়ে সাহায্যের বার্তা

শেষ আপডেট: 16 May 2020 02:00

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা সংক্রমণের মধ্যে অনেক সময়ই ভারত ও আমেরিকা দুই দেশ দু’জনের পাশে থাকার বার্তা দিয়েছে। ভারত থেকে যেমন হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকা পাঠানো হয়েছে, তেমনই আমেরিকা আর্থিক সাহায্য করেছে ভারতকে। এবার ভারতকে ভেন্টিলেটর দিয়ে সাহায্য করার বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার টুইট করে এই বার্তা দেন ট্রাম্প। টুইটে তিনি লেখেন, “আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমরা ভারতকে ভেন্টিলেটর দেব। এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে রয়েছি। করোনার ভ্যাকসিন তৈরি করতেও আমরা একে অন্যকে সাহায্য করব। একসঙ্গে আমরা করোনাকে হারাব।” জানা গিয়েছে, ভারতকে ২০০টি ভেন্টিলেটর পাঠাচ্ছে আমেরিকা। যার মূল্য প্রায় ২০ কোটি টাকা। তিন সপ্তাহের মধ্যে এই ভেন্টিলেটর ভারতে পৌঁছে যাবে বলে খবর। এর আগে সংবাদমাধ্যমের সামনে ট্রাম্প বলেছেন, এই বছরের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে বলেই তাঁর আশা। এই কাজের জন্য একটি প্রোজেক্ট চালু করেছেন তিনি। এই প্রোজেক্টের নাম ‘অপারেশন ওয়ার্প স্পিড’। হোয়াইট হাউসে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের সামনে ট্রাম্প বলেন, “আমি কয়েক দিন আগেই ভারত থেকে ফিরেছি। আমরা ভারতের সঙ্গে মিলে কাজ করছি। আমেরিকাতেও অনেক ভারতীয় থাকেন। তাঁদের মধ্যে অনেকেই বিজ্ঞানী ও গবেষণার কাজে যুক্ত। তাঁরাও এই ভ্যাকসিন তৈরির কাজ করছেন। ভারত এক মহান দেশ। প্রধানমন্ত্রী মোদী আমার খুব ভাল বন্ধু। আমরা একসঙ্গে কাজ করছি।”

আরও পড়ুন চিনকে ছাড়িয়ে গেল ভারত, দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৮৫ হাজার

কোভিড সংক্রমণের শুরু থেকেই ভারত-মার্কিন সম্পর্ক নরমে-গরমে চলছে। কোভিড ১৯-এর সম্ভাব্য ভ্যাকসিন হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইনের নাম আসার পরে ভারত এই ড্রাগ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় রীতিমতো হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তার ২৪ ঘণ্টার মধ্যে ড্রাগ রফতানি করতে রাজি হয় ভারত। তখন আবার প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান ট্রাম্প। মাঝে দু’বার ভারতের জন্য আর্থিক প্যাকেজের ঘোষণা করে আমেরিকা। তার মাঝে আবার জানা গিয়েছে আমেরিকায় থাকা প্রবাসীদের জন্য অভিবাসন নীতিতে বদল আনছে ট্রাম্প সরকার। এই বদলের ফলে আমেরিকায় চাকরি ও পড়াশোনায় সমস্যা হবে অন্য দেশের নাগরিকদের। তার মধ্যে একটা বড় অংশ আবার ভারতীয়। এই সবের মধ্যে এবার ভারতকে ভেন্টিলেটর দিয়ে সাহায্য করার বার্তা দিলেন ট্রাম্প।

```