Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অস্ট্রেলিয়ার জঙ্গল বাঁচাতে নগ্ন ছবি বেচছে মেয়ে, বাড়ি থেকে তাড়াল পরিবার

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর দাবানলে ইতিমধ্যেই প্রায় ৫ মিলিয়ন হেক্টর জঙ্গল পুড়ে গিয়েছে অস্ট্রেলিয়ায়। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অগুন্তি পশুপাখির। এই পরিস্থিতিতে সাহায্য করার এক অভিনব উপায় বের করেছেন মার্কিন তরুণী কেলেন ওয়ার্ড। অস্ট্রেলিয়ার আগুন নেভ

অস্ট্রেলিয়ার জঙ্গল বাঁচাতে নগ্ন ছবি বেচছে মেয়ে, বাড়ি থেকে তাড়াল পরিবার

শেষ আপডেট: 6 January 2020 16:35

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর দাবানলে ইতিমধ্যেই প্রায় ৫ মিলিয়ন হেক্টর জঙ্গল পুড়ে গিয়েছে অস্ট্রেলিয়ায়। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অগুন্তি পশুপাখির। এই পরিস্থিতিতে সাহায্য করার এক অভিনব উপায় বের করেছেন মার্কিন তরুণী কেলেন ওয়ার্ড। অস্ট্রেলিয়ার আগুন নেভাতে ডোনেশনের বদলে নিজের নগ্ন ছবি বিক্রি করছেন কেলেন। ২০ বছরের কেলেন দু’দিন আগেই ‘দ্য নেকেড ফিলানথ্রপিস্ট’ নামের নিজের টুইটার অ্যাকাউন্টে এই আবেদন করেন। তিনি লেখেন, “অস্ট্রেলিয়ার আগুন নেভানোর জন্য যাঁরা সাহায্য করবেন তাঁদের আমি নিজের নগ্ন ছবি পাঠাব। প্রতি ১০ ডলার সাহায্যের জন্য একটি করে ছবি পাঠানো হবে। আপনারা আমাকে ডোনেশনের কনফার্মেশন পাঠান। আমি ছবি পাঠিয়ে দেব।” এই আবেদনের পরে মাত্র দু’দিনে নিজের নগ্ন ছবি বেচে ৫ কোটি টাকা তুলেছেন কেলেন। সেকথাও নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, “আমার টুইটের পর অস্ট্রেলিয়ার দাবানলে সাহায্যের জন্য প্রায় ৫ কোটি টাকা উঠেছে। এটা কি সত্যি?” https://twitter.com/lilearthangelk/status/1214058054687346689?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1214058054687346689&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fus-girl-sells-her-nude-photos-to-raise-700k-for-australia-fires-instagram-deactivates-her-account-1634344-2020-01-06 অবশ্য এই কাজের জন্য যথেষ্ট খেসারতও দিতে হয়েছে কেলেনকে। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁকে নাকি তাঁর মা-বাবা বাড়ি থেকে বের করে দিয়েছেন। এমনকি তাঁর সঙ্গে যাঁর সম্পর্ক ছিল, তিনিও কেলেনের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন। তাতে অবশ্য দমতে রাজি নন তরুণী। তাঁর একমাত্র উদ্দেশ্যে এই দাবানলে সাহায্যের জন্য যত বেশি সম্ভব টাকা জোগাড় করা। https://twitter.com/lilearthangelk/status/1213713839155486721?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1213713839155486721&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fus-girl-sells-her-nude-photos-to-raise-700k-for-australia-fires-instagram-deactivates-her-account-1634344-2020-01-06 কেলেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই ডোনেশনের কিছু টাকা নাকি তিনি নিজেই পকেটে পুড়েছেন। তারও জবাব দিয়েছেন তিনি। টুইট করে তিনি বলেন, “অনেকে বলছেন আমি কিছু টাকা নিজের পকেটে ঢুকিয়েছি। তাঁদের বলতে চাই, আমি কিছুতেই সেটা করতে পারব না। কারণ টাকা আমার কাছে আসছে না। দেওয়া হচ্ছে সেই সংস্থায় যারা এই আগুন নেভাতে সাহায্য করছে। আমি খালি বলেছি আমাকে সেই ডোনেশনের কনফার্মেশন পাঠালেই আমি ছবি পাঠিয়ে দেব।”

আরও পড়ুন জ্বলছে অস্ট্রেলিয়ার জঙ্গল, দাউদাউ আগুনে পুড়ছে প্রাণ, মিলল শিউরে ওঠার মতো ছবি


```