Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

করোনা মোকাবিলায় ভারতকে ২২ কোটি টাকা সাহায্য আমেরিকার, বিশ্বজুড়ে বরাদ্দ ১৩০০ কোটি টাকা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়া নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৬৪টি দেশকে মোট ১৩০০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল আমেরিকা। ভারতকে ২২ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রক জানিয়েছে, এর আগ

করোনা মোকাবিলায় ভারতকে ২২ কোটি টাকা সাহায্য আমেরিকার, বিশ্বজুড়ে বরাদ্দ ১৩০০ কোটি টাকা

শেষ আপডেট: 28 March 2020 03:27

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়া নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৬৪টি দেশকে মোট ১৩০০ কোটি টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করল আমেরিকা। ভারতকে ২২ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রক জানিয়েছে, এর আগে করোনার বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে বিশ্বজুড়ে ৭৫০ কোটি টাকা আর্থিক সাহায্য করেছিল হোয়াইট হাউস। জানা গিয়েছে, এই আর্থিক সাহায্য আমেরিকার গ্লোবাল রেসপন্স প্যাকেজের আওতায় করা হচ্ছে। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর তরফে দেওয়া খবরের ভিত্তিতেই এই মুহূর্তে বিশ্বের ৬৪টি সবথেকে খারাপ পরিস্থিতিতে থাকা দেশকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ভারতে যে ২২ কোটি টাকা আর্থিক সাহায্য করা হচ্ছে, তা দিয়ে করোনা মোকাবিলায় ল্যাবরেটরি, এই ভাইরাস সংক্রান্ত নজরদারির ব্যবস্থা আরও ভাল করে করা সম্ভব হবে। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বনি গ্লিক জানিয়েছেন, ইউনাইটেড স্টেটস-এর ‘ইউ’ কথার অর্থ হল বিশ্বজুড়ে সবার দেখভাল করা। তাঁর কথায়, “বেশ কয়েক দশক ধরে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা। সেইসঙ্গে বিভিন্ন দেশকে সাহায্য করার কাজও করে আসছে এই দেশ। যেখানেই কোনও মারণ রোগ দেখা দিয়েছে, আমেরিকা সাহায্য পাঠিয়েছে। সেইসঙ্গে বিভিন্ন দেশের ও সম্প্রদায়ের মধ্যে সদ্‌ভাব বজায় রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমেরিকা।” ইতিমধ্যেই এই ভাইরাসের মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলির উপর বেশি নজর দিয়েছে আমেরিকা। ভারত ছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশকে সাহায্যের কথা বলা হয়েছে। সেইসঙ্গে দক্ষিণ এশিয়ায় করোনা কী ভাবে ছড়াচ্ছে ও তা প্রতিরোধের ব্যাপারে একটা আলাদা গবেষক দল তৈরি করেছে আমেরিকা। এই দলটি সংশ্লিষ্ট দেশের সঙ্গে নিজেদের তথ্য আদান-প্রদান করবে বলেই জানা গিয়েছে।

```