Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্দিরের জমি নিয়ে ঝামেলা, উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ পুরোহিত, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ হয়েছেন এক পুরোহিত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ১১৭ কিলোমিটার দূরে গোন্দা জেলায় ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই অঘ

মন্দিরের জমি নিয়ে ঝামেলা, উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ পুরোহিত, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

শেষ আপডেট: 11 October 2020 09:03

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে গুলিবিদ্ধ হয়েছেন এক পুরোহিত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ১১৭ কিলোমিটার দূরে গোন্দা জেলায় ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদের জেরে এই অঘটন ঘটেছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পুরোহিতকে গুলি করে চম্পট দিয়েছে। পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আহত পুরোহিতের নাম সম্রাট দাস। তিনি গোন্দা জেলার রাম-জানকি মন্দিরের সেবায়েত। গতকাল গভীর রাতে মন্দির চত্বরেই তাঁর উপর হামলা করে আততায়ীরা। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে ওই পুরোহিতকে লখনৌয়ের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গোন্দা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে রয়েছে রাম-জানকি মন্দির। প্রায় ১০০ বিঘা জমির উপর তৈরি এই মন্দির মনোরমা নদীর তীরে অবস্থিত। মন্দির লাগোয়া জমির বাজারদর যে অত্যধিক চড়া সে কথাও জানতে পেরেছে পুলিশ। প্রাথমিক তদন্তে তাদের অনুমান, স্থানীয় জমি-মাফিয়া এবং বেশ কিছু প্রভাবশালী এলাকাবাসী এই জমি হাতিয়ে নিতে চাইছিল। তবে একেবারেই রাজি ছিলেন না আহত পুরোহিত। এই নিয়ে আদালতে জমা পড়েছে একাধিক মামলা। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ পুরোহিত গোন্দা জেলার ইতিয়া ঠোক গ্রামের বাসিন্দা। কাল রাতে মন্দির চত্বরেই গুলিবিদ্ধ হন তিনি। জমিজমা নিয়ে স্থানীয় গুন্ডাদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল অনেকদিন ধরেই। তার জেরেই গুলিবিদ্ধ হতে হয়েছে এই পুরোহিতকে। এখন লখনৌয়ের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। গোন্দা জেলার এসপি শৈলেশ কুমার পাণ্ডে জানিয়েছেন চারজনের বিরুদ্ধে এর মধ্যেই মামলা রুজু হয়েছে । যদিও এরা পলাতক। তাদের খোঁজে এলাকায় কড়া নিরাপত্তা বজায় রয়েছে। চলছে চিরুনি তল্লাশি। মন্দিরের জমি সংক্রান্ত বিবাদের জেরে এই নিয়ে দ্বিতীয়বার পুরোহিতকে আক্রমণে ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। গত বৃহস্পতিবার রাজস্থানে এক পুরোহিতকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। মৃত্যুও হয়েছে ওই পুরোহিতের। একজন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে কেবল জমি নিয়ে ঝগড়া হয়েছে বলে। শনিবার অর্থাৎ গতকাল ওই পুরোহিতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ। আর তিনজনের নামে দায়ের হয়েছে এফআইআর।

```