Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

এক শিশুর বাবা আঙুল কামড়ে ছিঁড়ে নিল অন্য শিশুর মায়ের, রক্তারক্তি উত্তরপ্রদেশে

দ্য ওয়াল ব্যুরো: ঝগড়া করছিল দুটি বাচ্চা ছেলে। তাতে জড়িয়ে গেল পরিবার। আর তা থেকে রক্তারক্তি কাণ্ড বাঁধল। দু'দিন আগে এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। আমরোহা জেলার একটি গ্রামে বাড়ির সামনেই খেলছিল দু'টি শিশু। খেলতে খেলতেই বেঁধে যায় ঝগড়া। আর তাতে

এক শিশুর বাবা আঙুল কামড়ে ছিঁড়ে নিল অন্য শিশুর মায়ের, রক্তারক্তি উত্তরপ্রদেশে

শেষ আপডেট: 6 March 2020 06:41

দ্য ওয়াল ব্যুরো: ঝগড়া করছিল দুটি বাচ্চা ছেলে। তাতে জড়িয়ে গেল পরিবার। আর তা থেকে রক্তারক্তি কাণ্ড বাঁধল। দু'দিন আগে এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। আমরোহা জেলার একটি গ্রামে বাড়ির সামনেই খেলছিল দু'টি শিশু। খেলতে খেলতেই বেঁধে যায় ঝগড়া। আর তাতে জড়িয়ে পরে দুই পরিবার। শুরু হয় বচসা। তা থেকে তুলকালাম কাণ্ড। আমরোহার পুলিশ সুপার রবীন্দ্র সিং জানিয়েছেন, একটি বাচ্চার বাবা অন্য বাচ্চার মায়ের আঙুল কামড়ে দেয়। আঙুলের একটি অংশ কেটে মাটিতে পড়ে যায়। এরপর স্থানীয়রা জখম মহিলাকে হাসপাতালে নিয়ে যান। ওই মহিলা অভিযোগ করেছেন। অভিযুক্ত দেবেন্দ্র এবং অনীতাকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সারা বছরই ঝগড়া চলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আক্রান্ত মহিলার স্বামীও জখম হয়েছেন বলে খবর। সংবাদমাধ্যমকে পুলিশ সুপার বলেন, "দু'টি শিশুর ঝগড়া থেকে যে এমন কাণ্ড হতে পারে তা ভাবাই যায় না।" জখম মহিলাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পুলিশের আরও বক্তব্য, যে পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বাড়িতে সদস্য সংখ্যা অনেক। আত্মীয়দের কেউ কেউও এর মধ্যে যুক্ত বলে মনে করছে পুলিশ।

```