Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে বৃদ্ধাকে মারধর নিরাপত্তারক্ষীর, ভিডিও প্রকাশ হতেই গ্রেফতার

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালের বাইরে বসে থাকা এক গৃহহীন বৃদ্ধা মহিলাকে মারধরের অভিযোগ উঠল ওই হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ঘটনার ভিডিও রেকর্ড হয়। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা। অবশেষে গ্রেফতার করা হয়েছে ও

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে বৃদ্ধাকে মারধর নিরাপত্তারক্ষীর, ভিডিও প্রকাশ হতেই গ্রেফতার

শেষ আপডেট: 8 August 2020 05:44

দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালের বাইরে বসে থাকা এক গৃহহীন বৃদ্ধা মহিলাকে মারধরের অভিযোগ উঠল ওই হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ঘটনার ভিডিও রেকর্ড হয়। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা। অবশেষে গ্রেফতার করা হয়েছে ওই নিরাপত্তারক্ষীকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। ভিডিওতে দেখা যাচ্ছে স্বরূপ রাণী নেহরু হাসপাতালের নিরাপত্তারক্ষী সঞ্জয় মিশ্র হাসপাতালের বাইরে বসে দেখা গৃহহীন এক বৃদ্ধাকে লাথি ও ঘুঁষি মারছে। কাঁদছেন ওই বৃদ্ধা। সাহায্যের আবেদন করছেন তিনি। কিন্তু তাঁর সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। সঞ্জয়ের পায়ে ধরে ক্ষমা চান ওই বৃদ্ধা। কিন্তু তাতেও মারধর থামেনি। পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধার বয়স ৮০-র কাছাকাছি। বৃহস্পতিবার রাতে প্রয়াগরাজের ওই হাসপাতালের বাইরে আশ্রয় নেন ওই মহিলা। মাটিতেই শুয়েছিলেন তিনি। তখনই সঞ্জয় এসে তাঁকে লাথি মারতে শুরু করে। ব্যথায় চিৎকার করতে থাকেন বৃদ্ধা। কিন্তু মারধর থামেনি। ভিডিওতে দেখা যায় সেখানে আরও দুই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু তাঁরা সাহায্যের জন্য এগিয়ে আসেননি। সিসিটিভিতে এই গোটা মারধরের ভিডিও রেকর্ড হয়। তারপরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। আর তারপরেই শুরু হয় সমালোচনা। ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। ওই নিরাপত্তারক্ষীর গ্রেফতারির দাবি জানাতে থাকেন তাঁরা। এই ঘটনার ভিডিও প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। একজন লেখেন, “কেন প্রয়াগরাজের ওই হাসপাতালের নিরাপত্তারক্ষী বৃদ্ধা মহিলাকে মারছে? এভাবেই কি উত্তরপ্রদেশে গরিব মানুষদের স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করা হবে? এই ঘটনা খুবই লজ্জার।” টুইট করে সমালোচনা করা হয় লালুপ্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দলের তরফেও। সেখানে বলা হয়, “মানবতার জন্য এই ভিডিও যত বেশি সম্ভব শেয়ার হওয়া উচিত। প্রয়াগরাজে স্বরূপ রাণী নেহরু হাসপাতালে যাওয়া এক বৃদ্ধা মহিলাকে এভাবেই হাসপাতালের নিরাপত্তারক্ষী মারধর করে। ওই মহিলার মানসিক ও আর্থিক অবস্থার কথা না জেনেই এই ব্যবহার করা হয়েছে। এই সভ্য সমাজে এই ধরনের ব্যবহার কোনওমতেই মেনে নেওয়া যায় না।” জানা গিয়েছে, সমালোচনা শুরু হতেই ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বৃদ্ধাকে ওই হাসপাতালেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়েচে। নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। গ্রেফতার করা হয় সঞ্জয়কে। যে সংস্থার মাধ্যমে ওই নিরাপত্তারক্ষীকে পাঠানো হয়েছিল সেই সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ওই হাসপাতাল।

```