Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

সেট টপ বক্স রিচার্জের নামে মহিলা ডাক্তারকে গলা কেটে খুন, গুরুতর জখম দুই ছেলে

দ্য ওয়াল ব্যুরো: সেট টপ বক্স রিচার্জ করার নাম করে ঘরে ঢুকে এক মহিলা ডাক্তারকে গলা কেটে খুন করল এক যুবক। শুধু তাই নয় হামলা চালানো হয় তাঁর দুই ছেলের উপরেও। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করে তাকে

সেট টপ বক্স রিচার্জের নামে মহিলা ডাক্তারকে গলা কেটে খুন, গুরুতর জখম দুই ছেলে

শেষ আপডেট: 21 November 2020 06:13

দ্য ওয়াল ব্যুরো: সেট টপ বক্স রিচার্জ করার নাম করে ঘরে ঢুকে এক মহিলা ডাক্তারকে গলা কেটে খুন করল এক যুবক। শুধু তাই নয় হামলা চালানো হয় তাঁর দুই ছেলের উপরেও। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীকে চিহ্নিত করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রাতে। শুক্রবার বিকেলে নিশা সিঙ্ঘল নামের ৩৮ বছর বয়সী এক দাঁতের ডাক্তারের বাড়িতে যায় এক যুবক। সে বলে সেট টপ বক্স রিচার্জ করার জন্য এসেছে। যুবককে ভিতরে ঢুকতে দেওয়ার পরে একটা ছুরি নিয়ে নিশার উপর হামলা চালায় ওই যুবক। তাঁর গলা কেটে তাঁকে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, যে সময় এই ঘটনা ঘটে সেই সময় পাশের ঘরে নিশার দুই ছেলে ছিল। বড় ছেলের বয়স ৮ বছর ও ছোট ছেলের ৪ বছর। তাদের উপরেও হামলা চালায় আততায়ী। গুরুতর জখম হলেও তারা প্রাণে বেঁচে গিয়েছে। নিশার স্বামীও পেশায় সার্জেন। তাঁর নাম অজয় সিঙ্ঘল। যখন এই ঘটনা ঘটে তখন তিনি হাসপাতালে ডিউটিতে ছিলেন বলে জানা গিয়েছে। বড় ছেলে কোনও রকমে বাবাকে খবর দেয়। অজয় সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে আসেন। খবর দেওয়া হয় পুলিশে। তারা এসে নিশার দেহ ময়ানতদন্তের জন্য পাঠায়। দুই ছেলেকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার পরে বাড়ির বাইরে থাকা সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীকে চিহ্নিত করে পুলিশ। শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, লুঠ প্রভৃতি অভিযোগ দায়ের করা হয়েছে। সে একাই এই ঘটনা ঘটিয়েছে নাকি এর পিছনে আরও কেউ ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কেবল টিভি টেকনিশিয়ানের পরিচয় দিয়ে সিঙ্ঘলদের বাড়িতে ঢুকেছিল ওই যুবক। বাড়িতে লুঠ করারও পরিকল্পনা ছিল তার। তাই নিশাকে খুন ও তাঁর দুই ছেলেকে জখম করার পরেও বেশ খানিকক্ষণ বাড়ির মধ্যে ছিল সে। কিন্তু নিশার ছেলে বাবাকে ফোন করে দেওয়ায় ভয়ে সেখান থেকে সে পালায়। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। তিনি বলেন, “আগ্রার ব্যস্ত আবাসন এলাকায় এক মহিলা ডাক্তারের বাড়িতে ঢুকে তাঁকে খুনের ঘটনায় সবাই স্তম্ভিত। বিজেপি সরকার দুর্নীতির সঙ্গে যুক্ত আধিকারিকদের বাঁচাতে ও বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসানোর কাজেই ব্যস্ত। টিভিতে প্রচার করার থেকে অপরাধ কমানোর দিকে বেশি নজর দেওয়া উচিত সরকারের।”

```