Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনের মধ্যে জরুরি সামগ্রীর ডেলিভারি দেবে অ্যামাজন, সরকারকে সাহায্যের বার্তা

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবস্থায় সমস্যায় পড়েছে ই-কমার্স সংস্থাগুলি। অনলাইন অর্ডার অনেক কমে গিয়েছে। ডেলিভারি কর্মীদেরও সুরক্ষার বিষয় সামনে এসেছে। অনেক ই-কমার্স সংস্

লকডাউনের মধ্যে জরুরি সামগ্রীর ডেলিভারি দেবে অ্যামাজন, সরকারকে সাহায্যের বার্তা

শেষ আপডেট: 3 April 2020 10:00

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবস্থায় সমস্যায় পড়েছে ই-কমার্স সংস্থাগুলি। অনলাইন অর্ডার অনেক কমে গিয়েছে। ডেলিভারি কর্মীদেরও সুরক্ষার বিষয় সামনে এসেছে। অনেক ই-কমার্স সংস্থা এইসময় বিক্রি বন্ধ করে দিয়েছে। কিন্তু লকডাউনের মধ্যে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে অ্যামাজন ইন্ডিয়া। জানিয়ে দেওয়া হয়েছে, এই সময় জরুরি সামগ্রী বিক্রি করবে তারা। অ্যামাজন ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত আগরওয়াল এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যেই অ্যামাজনের কাছে যেসব অর্ডার রয়েছে, সেগুলি ডেলিভারি দেওয়া হবে। তাছাড়া জরুরি সামগ্রীর ডেলিভারি দেবে তারা। তিনি বলেন, “এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের কর্মীদের সুরক্ষা। তাই ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আনা হয়েছে। ডেলিভারি নেওয়ার সময় অন্তত ২ মিটার দূর থেকে তা নিতে হবে। ফলে সামাজিক দূরত্ব বজায় থাকবে। তবে জরুরি সামগ্রীর ডেলিভারি চলবে।” এই সময় ডেলিভারির ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য ডেলিভারি বয়দের কার্ফু পাস দেওয়া হবে বলেও জানিয়েছেন অমিত আগরওয়াল। তিনি বলেন, “এটা আমাদের সবার কাছেই খুব অভূতপূর্ব সময়। তাই আমরা চাই আমাদের ডেলিভারি বয়রা যাতে সুরক্ষিত থাকে। আমরা সবরকমের ব্যবস্থা নিয়েছি। সবাইকে কার্ফু পাস দেওয়া হবে, যাতে ডেলিভারি করার সময় কোনও সমস্যা না হয়।” এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সব ই-কমার্স সংস্থাগুলির কাছে অনুরোধ করেছে, নিজেদের ব্যবসা বন্ধ না করার। জানানো হয়েছে, খাবার, ওষুধের মতো জরুরি সামগ্রী যেন বিক্রি করা হয়। তাই সরকারের পাশে দাঁড়াতে চাইছে অ্যামাজন। অমিত আগরওয়াল জানিয়েছেন, “অ্যামাজন এই পরিস্থিতিতে সরকারের পাশে রয়েছে। ধীরে ধীরে বেশিরিভাগ শহরেই আমাদের কাজ শুরু হচ্ছে। এটা কঠিন সময়। কিন্তু আমরা নিজেদের কাজ চালিয়ে যাব।”

```