Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

স্বাধীনতা দিবসে কোভিড যোদ্ধাদের সম্মান, ডাকা হোক করোনা জয়ীদেরও, প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রকের

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের আবহে ছোট করা হয়েছে দিল্লির লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য। তারমধ্যেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবা

স্বাধীনতা দিবসে কোভিড যোদ্ধাদের সম্মান, ডাকা হোক করোনা জয়ীদেরও, প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রকের

শেষ আপডেট: 24 July 2020 08:25

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের আবহে ছোট করা হয়েছে দিল্লির লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য। তারমধ্যেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবারের অনুষ্ঠানে পারলে করোনা যোদ্ধা ও করোনা জয়ীদের আমন্ত্রন জানানো হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি নির্দেশিকায় বলা হয়েছে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সকাল ৯টার পরে পতাকা উত্তোলন হবে। রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পতাকা উত্তোলন করবেন। তাঁকে পুলিশ, আধা-সামরিক বাহিনী, হোম গার্ড, এনসিসির সদস্যরা গার্ড অফ অনার দেবেন। জাতীয় সঙ্গীত গাওয়া হবে। মুখ্যমন্ত্রীরা ভাষণ দেবেন। তবে করোনা আবহে সব জায়গায় যেন জন-সমাগম কম হয়, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা আসবেন, তাঁরা যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন, মাস্ক পরেন, স্যানিটাইজারের ব্যবহার করেন সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এইসব অনুষ্ঠানে করোনা যোদ্ধা অর্থাৎ ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানানোর জন্য তাঁদের আমন্ত্রণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষদেরও আমন্ত্রণ জানানোর প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। রাজ্যগুলিকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই একই নির্দেশিকা জেলাস্তর, মহকুমা স্তর ও পঞ্চায়েত স্তরের প্রশাসনকেও জানানো হয়েছে। অর্থাৎ সব জায়গায় অনুষ্ঠান হবে। কিন্তু তার আয়তন অনেক ছোট হবে। জেলা, মহকুমা ও পঞ্চায়েত স্তরেও করোনা যোদ্ধা অর্থাৎ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং করোনা জয়ী অর্থাৎ করোনাকে সারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষদের আমন্ত্রণ জানানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সব জায়গায় কেন্দ্রের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর আগে বহুবার করোনা যোদ্ধাদের সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশে ভাষণে তিনি জানিয়েছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে একবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাই তাঁদের বারেবারে ধন্যবাদ জানিয়েছেন তিনি। স্বাস্থ্যকর্মীদের উপর কোনও ধরনের হামলা বা হেনস্থা বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন মোদী। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার বলেছেন করোনা যোদ্ধাদের সম্মান জানাতে। রাজ্যে কোথাও যাতে স্বাস্থ্যকর্মীদের কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। বাংলায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষ অর্থাৎ কোভিড ওয়ারিয়রদের নিয়ে একটি ক্লাব তৈরির কথাও তিনি বলেছেন। বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এই কোভিড ওয়ারিয়রদের কাজে লাগানোর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই করোনা যোদ্ধা ও জয়ীদেরই এবার সম্মান জানানোর প্রস্তাব দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

```