Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশের ৪৬২ টি জেলায় এখনও করোনাভাইরাসের সংক্রমণ ছড়ায়নি, কোভিড-১৯ ছড়িয়েছে ২৭৪ জেলায়: স্বাস্থ্য মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ২৭৪টি জেলায় এখনও পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে রবিবার বিকেলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তবে তিনি জানিয়েছেন, এটা নিয়ে সন্তোষের এখনই কারণ নেই। বরং যে সব জেলায় সংক্রমণ এখ

দেশের ৪৬২ টি জেলায় এখনও করোনাভাইরাসের সংক্রমণ ছড়ায়নি, কোভিড-১৯ ছড়িয়েছে ২৭৪ জেলায়: স্বাস্থ্য মন্ত্রক

শেষ আপডেট: 5 April 2020 13:17

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ২৭৪টি জেলায় এখনও পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে রবিবার বিকেলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তবে তিনি জানিয়েছেন, এটা নিয়ে সন্তোষের এখনই কারণ নেই। বরং যে সব জেলায় সংক্রমণ এখনও ছড়ায়নি সেখানকার জেলাশাসক ও পুলিশ সুপারদের সমান সতর্ক থাকতে বলেছেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। রবিবার সকালে দেশের সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন ক্যাবিনেট সচিব। কী কী ব্যাপারে সতর্কতা নিতে হবে। কোথায় প্রস্তুতি কেমন ইত্যাদি নিয়ে ওই বৈঠকে সবিস্তার আলোচনা হয়েছে। দেশে মোট জেলা রয়েছে ৭৩৬টি। তার মধ্যে ২৭৪ টি জেলায় সংক্রমণ ছড়ানোর অর্থ হল, ৪৬২ টি জেলায় এখনও কোভিড-১৯ এর সংক্রমণ ঘটেনি। স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা জানিয়েছেন, এটা অবশ্যই ইতিবাচক। কিন্তু সেই সঙ্গে এও মনে রাখতে হবে যে যেখানে সংক্রমণ এখনও ছড়ায়নি সেখানকার মানুষকে আরও সচেতন থাকতে হবে। সোশাল ডিস্টেন্সিং তথা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। লক ডাউনের আর দশ দিনও বাকি নেই। এ কদিন বাড়ি থেকে না বেরনোর সংযম দেখাতে হবে। তা হলে সেই সব এলাকায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি আরও কমে যাবে। রবিবার বিকেল চারটে নাগাদ সাংবাদিক বৈঠক করে লব আগরওয়াল আরও জানান, গত চব্বিশ ঘন্টায় আরও ৪৭২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এখনও পর্যন্ত মোট ৭৯ জন করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রকের ওই যুগ্ম সচিব আরও জানান, হিসাব মতো এখন ভারতে প্রতি ৪.৪ দিনে সংক্রামিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। সংক্রমণের হার বেড়ে যাওয়ার পিছনে একটা বড় কারণ হল দিল্লির তবলিঘি জামাতের জমায়েত। তা না হলে হিসাব মোট ৭.৪ দিনে করোনা সংক্রামিতের সংখ্যা দ্বিগুণ হত। তিনি আরও জানিয়েছেন, অ্যান্টিবডি টেস্টের জন্য সব রাজ্যগুলোকে কিট পাঠানো শুরু হয়েছে। তা ছাড়া সব রাজ্যকে প্রয়োজন অনুপাতে পারসোনাল প্রোটেকশন ইক্যুইপমেন্ট তথা পিপিই পাঠানো শুরু করেছে কেন্দ্র। আরও পিপিই-র বরাত দেওয়া হয়েছে। তা পেলেই প্রয়োজনের অনুপাতে রাজ্যগুলিকে পাঠানো হবে।

```