Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রীয় টিমের সঙ্গে করোনা-পরিস্থিতি নিয়ে মিটিং করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী, ওঁরা সাহায্য করছেন, বললেন স্বাস্থ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস ঘটিত সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখানোর জন্য আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল পাঠানোকে কেন্দ্র করে দিল্লির সঙ্গে যখন বাংলার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, তখন রাজস্থানে অন্য ছবি দেখা গেল। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহ

কেন্দ্রীয় টিমের সঙ্গে করোনা-পরিস্থিতি নিয়ে মিটিং করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী, ওঁরা সাহায্য করছেন, বললেন স্বাস্থ্যমন্ত্রী

শেষ আপডেট: 21 April 2020 16:00

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস ঘটিত সংক্রমণের পরিস্থিতি খতিয়ে দেখানোর জন্য আন্তঃমন্ত্রক প্রতিনিধি দল পাঠানোকে কেন্দ্র করে দিল্লির সঙ্গে যখন বাংলার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, তখন রাজস্থানে অন্য ছবি দেখা গেল। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো আন্তঃমন্ত্রক টিমের সদস্যরা। রাজস্থানে সংক্রমণের পরিস্থিতি নিয়ে তাঁরা বিশদে আলোচনা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। রাজস্থানের মুখ্যমন্ত্রীর সচিবালয়ের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় টিমকে রাজ্যের পরিস্থিতি জানিয়েছেন গেহলট। সেই সঙ্গে মহামারী প্রতিরোধে কেন্দ্রের থেকে আরও সাহায্য দাবি করেছেন তিনি। রাজস্থানের স্বাস্থ্য মন্ত্রী রঘু শর্মা বলেন, “কেন্দ্রীয় সরকারের পাঠানো একটি টিম চার-পাঁচ দিনের জন্য এখানে এসেছেন। তাঁরা রাজ্যকে সাহায্য করতে এসেছেন। মুখ্যমন্ত্রী ও রাজ্যের অফিসাররা তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক করে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।” তিনি জানান, গেহলট পরিযায়ী শ্রমিকদের বিষয় নিয়ে কেন্দ্রীয় টিমের সঙ্গে আলোচনা করেন। সেই সঙ্গে ত্রাণের প্যাকেজ, ব্যবসার পুনরুজ্জীবন প্রকল্প, সাধারণ মানুষের সামাজিক সুরক্ষার মতো ব্যাপারে কিছু সুনির্দিষ্ট দাবি রেখেছেন কেন্দ্রের কাছে। আন্তঃমন্ত্রক টিম নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজস্থান সরকারের সংঘাত যে হয়নি স্বাস্থ্য মন্ত্রীর কথাতেই পরিষ্কার। তিনি বলেছেন, কেন্দ্রীয় টিম সাহায্য করতে এসেছেন। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তবও জানিয়েছিলেন, ‘রাজস্থান সরকার কেন্দ্রীয় টিমকে ভরপুর সাহায্য করছে’। এখন প্রশ্ন উঠতে পারে, বাংলা ও রাজস্থানের অবস্থানে এই তফাৎ কেন। প্রধান কারণ হল যে, পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য, কেন্দ্র রাজ্যের সঙ্গে আলোচনা না করে এক তরফা সিদ্ধান্ত নিয়ে টিম পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এমন আচরণ কাম্য নয়। কেন্দ্র রাজস্থানের সঙ্গেও তেমন করেছে কিনা স্পষ্ট নয়। হতেই পারে যে রাজস্থান সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই টিম পাঠানো হয়েছিল। এই বিষয়টি রাজস্থান সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট করেনি।

```