Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জি৭ বৈঠকে মোদীকে আমন্ত্রণ ব্রিটেনের, তার আগে ভারত সফরে বরিস জনসন

দ্য ওয়াল ব্যুরো: জুন মাসে ব্রিটেনের কর্নওয়েল প্রদেশে হতে চলেছে জি৭ বৈঠক। সেই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে ব্রিটেন। এই বৈঠকে অংশ নেওয়ার কথা ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা ও ইউরোপিয়ান

জি৭ বৈঠকে মোদীকে আমন্ত্রণ ব্রিটেনের, তার আগে ভারত সফরে বরিস জনসন

শেষ আপডেট: 17 January 2021 07:12

দ্য ওয়াল ব্যুরো: জুন মাসে ব্রিটেনের কর্নওয়েল প্রদেশে হতে চলেছে জি৭ বৈঠক। সেই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছে ব্রিটেন। এই বৈঠকে অংশ নেওয়ার কথা ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের। এই বৈঠকের আগে হয়তো ভারত সফরে আসতে পারেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ব্রিটেনে করোনার নতুন স্ট্রেনের সংক্রমণ শুরু হওয়ায় সেই সফর বাতিল হয়েছে। এই বৈঠকে ভারত ছাড়াও অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিটেনের তরফে একটি প্রেস বিবৃতি জারি করে জানানো হয়েছে, “জি৭-এর প্রতিনিধি হিসেবে করোনা পরবর্তী এক উন্নত পৃথিবী গড়ে তোলার জন্য ডাকা এই বৈঠকে যোগ দিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। পারস্পরিক সম্পর্ক আরও উন্নত করার জন্য আরও দুই দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।” করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেদের মধ্যে সম্পর্ক আরও বাড়াতে চাইছে ভারত ও ব্রিটেন। এই বিবৃতিতে আরও বলা হয়েছে, “বিশ্বের ৫০ শতাংশের বেশি ওষুধ ভারত তৈরি করে। এই অতিমারীর মধ্যে ভারত ও ব্রিটেন একসঙ্গে লড়াই করছে। আমাদের দুই দেশের প্রধানমন্ত্রীরা বারবার নিজেদের মধ্যে কথা বলেছেন। বরিস জনসন জি৭ বৈঠকের আগে ভারত যাবেন বলে জানিয়েছেন।” ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়ার পরে দু’সপ্তাহের উপর ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ভারত। শুধু ভারতই নয়, বিশ্বের বেশিরভাগ দেশই এই যোগাযোগ বন্ধ করে। অবশ্য সম্প্রতি সেই পরিষেবা নতুন করে শুরু হয়েছে। এই বছর ২৬ জানুয়ারি প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল বরিস জনসনের। কিন্তু ব্রিটেনে সংক্রমণ ছড়িয়ে পড়ার পরে বাধ্য হয়েই সেই সফর বাতিল করেন জনসন। সেই সময় ব্রিটেনের তরফে জানানো হয়, এই মুহূর্তে অন্য দেশে না গিয়ে নিজের দেশে থেকেই পরিস্থিতির মোকাবিলা করতে চাইছেন প্রধানমন্ত্রী। যদিও জুনের আগে তিনি ভারতে আসবেন বলেই জানিয়েছেন।

```