Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বেঁচে থাকতে কাছ ছাড়ত না, কেরলে ধসে চাপা পড়ে মৃত্যুর পরেও দু'বোনের জায়গা হলো এক কবরে

দ্য ওয়াল ব্যুরো : একজনের বয়স চার, অন্যজনের আট। তুতো বোন তারা। নাম আনাঘা ও আলিনা। তুতো বোন হলেও এক বিছানায় ঘুমোনো থেকে শুরু করে সবসময় একসঙ্গে তারা। আলাদা করতে পারত না কেউ। মৃত্যুর পরেও আলাদা হলো না তারা। কেরলের বিধ্বংসী বন্যায় ধসে বাড়ি চাপা

বেঁচে থাকতে কাছ ছাড়ত না, কেরলে ধসে চাপা পড়ে মৃত্যুর পরেও দু'বোনের জায়গা হলো এক কবরে

শেষ আপডেট: 12 August 2019 18:20

দ্য ওয়াল ব্যুরো : একজনের বয়স চার, অন্যজনের আট। তুতো বোন তারা। নাম আনাঘা ও আলিনা। তুতো বোন হলেও এক বিছানায় ঘুমোনো থেকে শুরু করে সবসময় একসঙ্গে তারা। আলাদা করতে পারত না কেউ। মৃত্যুর পরেও আলাদা হলো না তারা। কেরলের বিধ্বংসী বন্যায় ধসে বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে দু'জনেরই। আর মৃত্যুর পর দু'বোনকে এক কবরেই সমাধি দিল পরিবার। ঘটনাটি কেরলের মালাপ্পুরম জেলার কাবালিপাড়া গ্রামের। সেখানে মুথাপ্পানকুন্নু পাহাড়ের উপরে বাড়ি ছিল আনাঘা ও আলিনার। যৌথ পরিবার। হইহই করে দিন কাটত। কিন্তু বৃহস্পতিবার রাতে ধস নামে সেখানে। ৪০টি বাড়ি ভেঙে পড়ে ধসে। পাহাড়ের একদম উপরের দিকে বাড়ি ছিল আনাঘাদের। তাড়াহুড়োর মধ্যে বাকিদের বের করে আনলেও বের করা যায়নি দু'বোনকে। নিজেদের ঘরে তখন এক বিছানায় তারা ঘুমোচ্ছিল। আলিনার বাবা ভিক্টর অনেক চেষ্টা করেও তাদের বাঁচাতে পারেননি। সে সময় আনাঘার বাবা থমাস বাইরে ছিলেন কাজের সূত্রে। খবর পেয়ে তিনিও চলে আসেন। শুক্রবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় চার বছরের আনাঘার দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। অনেক খোঁজাখুজির পর শনিবার আলিনার দেহ পাওয়া যায়। পরিবারের লোকেরা সিদ্ধান্ত নেন, দু'বোনকে একসঙ্গে কবর দেওয়া হবে। সেইমতো সোমবার বাড়ির পাশেই একই কবরে জায়গা হয় দুজনের। মৃত্যুর পরেই একসঙ্গেই থেকে গেল আনাঘা ও আলিনা।

আরও পড়ুন মায়ের হাতে শক্ত করে ধরা দেড় বছরের ছেলের হাত, দেহ উদ্ধারে গিয়ে চোখে জল উদ্ধারকারীদের


```