Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুম্বইয়ে মাদক কিনতে গিয়ে হাতেনাতে পাকড়াও অভিনেত্রী, গ্রেফতার পাচারকারীও

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সঙ্গে মাদক যোগের অভিযোগ উঠেছে আগেই। সেই অভিযোগ দিন দিন আরও গাঢ় হচ্ছে। এবার মাদক কিনতে গিয়ে গ্রেফতার হলেন আর এক অভিনেত্রী। মাদক কেনার সময় তাঁকে হাতেনাতে পাকড়াও করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। পুলিশ সূত্রে

মুম্বইয়ে মাদক কিনতে গিয়ে হাতেনাতে পাকড়াও অভিনেত্রী, গ্রেফতার পাচারকারীও

শেষ আপডেট: 26 October 2020 09:22

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের সঙ্গে মাদক যোগের অভিযোগ উঠেছে আগেই। সেই অভিযোগ দিন দিন আরও গাঢ় হচ্ছে। এবার মাদক কিনতে গিয়ে গ্রেফতার হলেন আর এক অভিনেত্রী। মাদক কেনার সময় তাঁকে হাতেনাতে পাকড়াও করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের এক টেলিভিশন অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁরা গোপন সূত্রে খবর পান অন্ধেরি এলাকায় এক মাদক পাচারকারীর কাছ থেকে মাদক কিনতে আসছেন এক অভিনেত্রী। খবর পেয়ে আগে থেকেই তাঁরা সেখানে মোতায়েন ছিলেন। তারপরেই শনিবার রাতের দিকে অন্ধেরিতে গাঁজা কিনতে গিয়ে গ্রেফতার হন ওই অভিনেত্রী। তাঁর নাম প্রীতিকা চৌহান। এনসিবি সূত্রে খবর, ৩০ বছরের ওই অভিনেত্রীর কাছ থেকে ৯৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তারপরেই গ্রেফতার করা হয় অভিনেত্রীকে। তাঁকে যে মাদক পাচারকারী গাঁজা বিক্রি করছিল তাকেও গ্রেফতার করেছে এনসিবি। ২০ বছরের ওই পাচারকারীর নাম ফয়জল। জানা গিয়েছে, অভিনেত্রী ও মাদক পাচারকারীকে জেরা করে দীপক রাঠোর নামের আর এক যুবকের নাম উঠে আসে। দীপকের কাছ থেকে মাদক নিয়েই তা বিক্রি করতে এসেছিল ফয়জল। এই খবর পেয়ে দীপককেও গ্রেফতার করে এনসিবি। এনসিবি সূত্রে খবর, ধৃত তিনজনের বিরুদ্ধে নারকোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনের ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে এনসিবি। এই ঘটনার পিছনে আরও কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে তারা। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে বলিউডের সঙ্গে মাদক যোগের এই তত্ত্ব উঠে আসে। এই ঘটনায় নাম জড়ায় সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার নাম। গাঁজা রাখার অপরাধে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। এক মাসের উপর মুম্বইয়ের বাইকুল্লা জেলে বন্দি থাকার পরে জামিন পান রিয়া। এখনও জেলে রয়েছেন শৌভিক। এই ঘটনার তদন্ত করতে গিয়ে একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের নাম উঠে এসেছে এনসিবির তালিকায়। তার মধ্যে বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রকুল প্রীত সিং, সারা আলি খানদের নাম রয়েছে। তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে এনসিবি। এই ঘটনার তদন্ত এখনও চলছে বলেই জানিয়েছে তারা।

```