Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার হুঙ্কারের পর পেগাসাস নিয়ে রাজ্যসভায় তোলপাড় তৃণমূলের, মন্ত্রীর বিবৃতিও ছিঁড়লেন সাংসদ

দ্য ওয়াল ব্যুরো: বুধবার একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে পেগাসাস প্রশ্নে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার দিয়ে বলেছিলেন, রাজ্যে রাজ্যে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে ও আন্দোলন গড়

মমতার হুঙ্কারের পর পেগাসাস নিয়ে রাজ্যসভায় তোলপাড় তৃণমূলের, মন্ত্রীর বিবৃতিও ছিঁড়লেন সাংসদ

শেষ আপডেট: 22 July 2021 09:47

দ্য ওয়াল ব্যুরো: বুধবার একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে পেগাসাস প্রশ্নে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার দিয়ে বলেছিলেন, রাজ্যে রাজ্যে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে ও আন্দোলন গড়ে তুলতে হবে। তার পর বিষ্যুদবার রাজ্যসভায় এ নিয়ে ধুন্ধুমার করল তৃণমূল। গতকালই জানা গিয়েছিল, পেগাসাস বিতর্ক নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভায় সরকারের বক্তব্য জানাবেন নতুন তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। কিন্তু বৈষ্ণ বিবৃতি পড়ারই সুযোগ পাননি। তিনি উঠে দাঁড়াতেই বিরোধীরা ওয়েলে নেমে পড়েন। তার পর সেই হট্টগোলের মধ্যে তৃণমূলের এক সাংসদ মন্ত্রীর বিবৃতি কেড়ে নেন। তার পর তা ছিঁড়ে ডেপুটে চেয়ারম্যানের আসনের দিকে ছুড়ে দেন তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আগামী কাল পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়েছে। সংসদের বাদল অধিবেশন প্রথম দিন থেকেই অগ্নিগর্ভ। উচ্চকক্ষে একদিন ১২টা এবং একদিন দুটো পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছিল। আজ যা পরিস্থিতি হয় তাতে একেবারে আগামী কাল পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়েছে। শুধু তৃণমূল নয়। ওয়েলে নেমে প্রবল হট্টগোলে শামিল হন অন্য বিরোধী দলের সাংসদরাও। এমনকি সদ্য এনডিএ ছেড়ে বেরিয়ে আসা পাঞ্জাবের শিরোমণি আকালি দলও মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু বলেছেন, বিরধীদের আচরণ, হাবভাব দেখে তো মনে হচ্ছে না তাঁরা আলোচনা চান। তাঁরা কেবল বিশৃঙ্খলাকেই জিইয়ে রাখতে চাইছেন। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি, কোভিড পরিস্থিতি ইত্যাদি নিয়ে সংসদের বাদল অধিবেশন যে এবার উত্তপ্ত হবে তা জানাই ছিল। কিন্তু অধিবেশন শুরুর আগের রাতেই সামনে আসে পেগাসাস কাণ্ড। যা কার্যত আগুনে ঘি ঢেলে দিয়েছে। তবে বিরোধীরা প্রথম দিন থেকেই সরকারের বক্তব্য দাবি করছিল। দেখা গেল এদিন যখন সংশ্লিষ্ট মন্ত্রী সংসদের উচ্চকক্ষে বিবৃতি দিচ্ছেন তখন তাঁর থেকে বিবৃতিপত্র ছিঁড়ে ফেলা হল। অতীতে এমন কাগজ ছিঁড়ে তা অধ্যক্ষের দিকে ছোড়ার ঘটনা দেখেছিল লোকসভা। মমতা বন্দ্যোপাধ্যায় তখন বাংলার বিরোধী নেত্রী তথা লোকসভার সাংসদ। সেই সময়ে বাংলায় বেআইনি অনুপ্রবেশের তালিকা ছুড়ে এনআরসি-র দাবি তুলেছিলেন মমতা। মোদী সরকারের সময়ে যখন তৃণমূলনেত্রী এনআরসি, সিএএ-এর বিরধিতা করছেন তখন বিজেপির তরফে বারবার ওই ফুটেজ ছড়িয়ে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল 'দ্বিচারিতা'র কথা। আবার সেই কাগজ ছেঁড়ার ঘটনা ঘটল। তবে এবার রাজ্যসভায়। নাম জড়াল তৃণমূল সাংসদের।

```