Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্দুকবাজ শাহরুখকে মনে পড়ছে! অকুতোভয় কনস্টেবল বললেন লাঠি উঁচিয়েই ওকে ভয় দেখাচ্ছিলাম

দ্য ওয়াল ব্যুরো: গত পাঁচদিনে ধরে সোশ্যাল মিডিয়া ছয়লাপ হয়েছে দিল্লি হিংসার ছবিতে। তার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা গিয়েছে লাল শার্ট পরা এক যুবক বন্দুক উঁচিয়ে তাড়া করেছে এক নিরস্ত্র পুলিশকে। পরে জানা গিয়েছিল ওই যুবকের

বন্দুকবাজ শাহরুখকে মনে পড়ছে! অকুতোভয় কনস্টেবল বললেন লাঠি উঁচিয়েই ওকে ভয় দেখাচ্ছিলাম

শেষ আপডেট: 28 February 2020 14:36

দ্য ওয়াল ব্যুরো: গত পাঁচদিনে ধরে সোশ্যাল মিডিয়া ছয়লাপ হয়েছে দিল্লি হিংসার ছবিতে। তার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা গিয়েছে লাল শার্ট পরা এক যুবক বন্দুক উঁচিয়ে তাড়া করেছে এক নিরস্ত্র পুলিশকে। পরে জানা গিয়েছিল ওই যুবকের নাম শাহরুখ। এবার প্রকাশ্যে এল ওই পুলিশকর্মীর পরিচয়। দিল্লি পুলিশের ওই কর্মীর নাম দীপক দাহিয়া। সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, সেদিন ঘটনার সময় কেবল লাঠি দেখিয়েই শাহরুখকে ভয় দেখিয়েছিলেন তিনি। দীপকের কথায়, “দেখছিলাম আমার দিকে ছুটে আসছে একজন। ওকে ভয় পাওয়াতে তাই হাতের লাঠিটাই তুলে ধরেছিলাম। খানিকটা লক্ষ্যভ্রষ্ট হয়েই অন্যদিকে গুলি চালিয়ে পালিয়ে যায় ওই যুবক।“ পুলিশকর্মী দীপক দাহিয়া আরও জানিয়েছেন, সেদিন শাহরুখের সঙ্গে তাঁর দিকে এগিয়ে এসেছিল আরও জনা ছয়েক লোক। প্রত্যেককেই দেখে মনে হচ্ছিল হিংসা ছড়াতেই রাস্তায় নেমেছে তারা। আচমকাই শুন্যে গুলি চালায় শাহরুখ নামের যুবক। তারপর বন্দুক তাক করে দীপক দাহিয়ার দিকে। ততক্ষণে হাত নেড়ে দীপক বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি নিরস্ত্র। এরপর নিজের হাতের লাঠি বাগিয়েই শাহরুখ এবং তার সঙ্গীদের ভয় দেখানোর চেষ্টা করেন পুলিশকর্মী। কিন্তু পিছনে তখন পাথর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কাঁদানে গ্যাসও ছোঁড়া হচ্ছিল বলে জানিয়েছেন বিবেক। রবিবার রাত থেকেই অশান্তি শুরু হয়েছে উত্তর-পূর্ব দিল্লিতে। সিএএ বিরোধী এবং সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজধানী শহরের বিস্তীর্ণ অংশ। বহু এলাকায় জারি হয়েছিল ১৪৪ ধারা এবং কার্ফ্য। কিন্তু তার মাঝেও চলছিল তাণ্ডব। দোকানপাট, গাড়ি,  পেট্রল পাম্প, স্কুল, বাড়িঘর----দুষ্কৃতীদের রোষের নিশানায় ছিল সবই। পাথর বৃষ্টির পাশাপাশি চলেছে গুলিও। আগুনে ঝলসে খাক হয়ে গিয়েছে অসংখ্য স্কুল-দোকান-গাড়ি-বাড়ি। এর মধ্যেই গত সোমবার ভাইরাল হয়েছিল বন্দুক উঁচিয়ে প্রকাশ্যে রাস্তায় আস্ফালন দেখানো ওই যুবকের ছবি। পুলিশের দিকে বন্দুক তাক করে যুবকের এগিয়ে যাওয়ার ভিডিও ফুটেজও এসেছিল প্রকাশ্যে। রাজধানী শহরের রাস্তায় এমন দৃশ্য দেখে শিউরে উঠেছিল আমজনতা। পরে জানা যায় ওই যুবকের নাম শাহরুখ। বছর ৩৩-এর শাহরুখ দিল্লির সীলমপুরের বাসিন্দা। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল তাকে আটক করেছে পুলিশ। তবে শুক্রবার সকাল থেকে এই তথ্য নিয়ে জলঘোলা শুরু হয়েছে। দিল্লি পুলিশের একটি বিশেষ সূত্রে খবর, এখনও ধরাই পড়েনি শাহরুখ। হেফাজতে নেওয়া তো অনেক দূরের কথা। বরং তার খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। দিল্লিতে টানা পাঁচদিন ধরে চলা হিংসার বলি হয়েছেন ৪২ জন। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন ৩০০-র বেশি মানুষ। গত কয়েকদিনে মোট ১২৩টি এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশ। গ্রেফতার হয়েছে ৬০০-রও বেশি। কার্যত তছনছ হয়ে গিয়েছে উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ অংশ। চেনা শহর আমূল বদলে গিয়েছে নিমেষেই, বলছেন বাসিন্দারা। গুলিবিদ্ধ অন্তত ৮০ জন। থমথমে রয়েছে উত্তর-পূর্ব দিল্লি।

```