Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১২ দিন বিমানবন্দরে কাটিয়ে জায়গা হয়েছে মুম্বইয়ের ত্রাণশিবিরে, ভালই আছি, বললেন স্প্যানিশ পর্যটক  

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন টম হ্যাঙ্কসের ‘দ্য টার্মিনাল’। খানিকটা তেমনই দৃশ্য দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরের। স্পেন থেকে ভারতে আসা ৬৮ বছরের এক অবসরপ্রাপ্ত শিক্ষক মারিয়ানো ক্যাবেরো ফিরতে পারেননি দেশে। আটকে পড়েছেন। ঠাঁই হয়েছিল মুম্বই বিমানবন্

১২ দিন বিমানবন্দরে কাটিয়ে জায়গা হয়েছে মুম্বইয়ের ত্রাণশিবিরে, ভালই আছি, বললেন স্প্যানিশ পর্যটক  

শেষ আপডেট: 9 April 2020 08:51

দ্য ওয়াল ব্যুরো: ঠিক যেন টম হ্যাঙ্কসের ‘দ্য টার্মিনাল’। খানিকটা তেমনই দৃশ্য দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরের। স্পেন থেকে ভারতে আসা ৬৮ বছরের এক অবসরপ্রাপ্ত শিক্ষক মারিয়ানো ক্যাবেরো ফিরতে পারেননি দেশে। আটকে পড়েছেন। ঠাঁই হয়েছিল মুম্বই বিমানবন্দরে। সেখানেই ১২ দিন ছিলেন তিনি। অবশেষে মুম্বইয়ের একটি ত্রাণশিবিরে জায়গা হয়েছে তাঁর। নিজের অভিজ্ঞতার কথা জানালেন এই বৃদ্ধ পর্যটক। টুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন মারিয়ানো। দেশে ফিরে যাওয়ার ঠিক আগেই লকডাউন ঘোষণা করে ভারত সরকার। বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ফলে আটকে পড়েন তিনি। ১২ দিন বিমানবন্দরের মেঝেতে শুয়েই কাটিয়ে দিয়েছেন তিনি। ২০০৪ সালে টম হ্যাঙ্কসের দ্য টার্মিনাল ছবিতেও এই দৃশ্য দেখা গিয়েছিল। দেশে ফিরতে না পেরে নিউ ইয়র্ক বিমানবন্দরে কাটাতে হয়েছিল ছবির প্রধান চরিত্রকে। আটকে পড়লেও স্প্যানিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন মারিয়ানো। লকডাউন শেষ হলেই দেশে ফিরতে পারবেন তিনি। কিন্তু স্পেনের যা বর্তমান অবস্থা তাতে ভারতেই নিজেকে বেশি সুরক্ষিত মনে করছেন এই বৃদ্ধ। মারিয়ানো জানিয়েছেন, ডিসেম্বর মাসে ভারতে এসেছিলেন তিনি। তারপরেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে নোভেল করোনাভাইরাস। ফলে আটকে পড়েন তিনি। মারিয়ানোর কথায়, “আমি ভারতে চার মাস ধরে রয়েছি। আমি বেড়াতে এসেছিলাম। কোনও ব্যবসার কাজ বা বন্ধুর সঙ্গে দেখা করতে আসিনি। আটকে যাওয়ার পরে গত পাঁচদিন ধরে এই ত্রাণশিবিরে আছি আমি। গত তিনদিন ধরে স্পেনের দূতাবাসের সঙ্গে যোগাযোগে রয়েছি আমি। আমার দেশে ফেরার টিকিটের ব্যবস্থা ওরা করে দেবে বলে জানিয়েছে।” দেশে ফেরার সুযোগ থাকলেও এই সময় দেশে ফিরতে চান না তিনি। মারিয়ানোর কথায়, “এখানে পুলিশ খুব ভাল। সব ব্যবস্থা ভাল। খাবার ভাল দিচ্ছে। থাকার জায়গা ভাল। বিমানবন্দরের অভিজ্ঞতার থেকে এটা অনেক ভাল। ২২ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ওখানে মেঝেতে থাকতে হয়েছে আমাকে। কিন্তু এখন আমি ভারতেই থাকতে চাই। যতদিন না স্পেনের অবস্থা ভাল হচ্ছে, ততদিন ফিরতে চাই না। দূতাবাসকে আমি সেটাই জানিয়েছি।”

```