Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ভারতীয় কর্মীদের উদ্দেশে বার্তা টিকটকের সিইওর, ভরসা রাখুন, সবরকমের চেষ্টা করছি আমরা

দ্য ওয়াল ব্যুরো: সোমবার টিকটক- সহ ৫৯টি চিনা অ্যাপ বন্ধ করেছে কেন্দ্র। এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়েছেন ভারতে ওই অ্যাপে কাজ করা হাজার হাজার কর্মী। বিশেষ করে ভারতে টিকটকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এখানে কর্মীর সংখ্যাও বাড়িয়েছিল এই সংস্থা। ক

ভারতীয় কর্মীদের উদ্দেশে বার্তা টিকটকের সিইওর, ভরসা রাখুন, সবরকমের চেষ্টা করছি আমরা

শেষ আপডেট: 1 July 2020 08:13

দ্য ওয়াল ব্যুরো: সোমবার টিকটক- সহ ৫৯টি চিনা অ্যাপ বন্ধ করেছে কেন্দ্র। এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়েছেন ভারতে ওই অ্যাপে কাজ করা হাজার হাজার কর্মী। বিশেষ করে ভারতে টিকটকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এখানে কর্মীর সংখ্যাও বাড়িয়েছিল এই সংস্থা। কিন্তু বর্তমানে অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় অথৈ জলে কর্মীরা। এই অবস্থায় কর্মীদের উদ্দেশে বার্তা দিলেন টিকটকের সিইও কেভিন মায়ের। বুধবার কোম্পানির ওয়েবসাইটে কর্মীদের উদ্দেশে এই বার্তা দেন টিকটকের সিইও ও বাইট ডান্সের চিফ অপারেশনস অফিসারে কেভিন মায়ের। তিনি বলেন, “টিকটকে আমাদের প্রধান উদ্দেশ্য ছিল ইন্টারনেটের দুনিয়ায় এক গণতন্ত্র নিয়ে আসা। তাতে আমরা অনেকটাই সফল হয়েছি। আমরা এই মুহূর্তে অন্যান্য বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলছি। ভারতীয় আইন অনুযায়ী ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত ও গোপন রাখা আমাদের প্রধান গুরুত্ব ছিল। আগামী দিনেও তাই থাকবে।” মায়েরের এই পোস্টের ক্যাপশনে লেখা ছিল ‘ভারতে আমাদের কর্মীদের প্রতি বার্তা’। তাতে তিনি বলেন, “২০১৮ সাল থেকে কঠিন পরিশ্রমের ফলে ভারতে ২০০ মিলিয়ন ইউজার আমাদের। তাঁরা টিকটকে নিজেদের প্রতিভার বিচ্ছুরণ ঘটান। তাঁদের অভিজ্ঞতার কথা সবার সঙ্গে ভাগ করে নেন। আমাদের কর্মীরাই আমাদের সবথেকে বড় শক্তি। তাই তাঁদের ভাল থাকা আমাদের প্রধান কর্তব্য। আমরা ভারতে থাকা আমাদের ২০০০-এর বেশি কর্মীকে বলতে চাই, তাঁদের সুযোগ ও ফের আগের পরিবেশ ফিরিয়ে আনার জন্য ১০০ শতাংশ চেষ্টা করছি আমরা।” ব্যবহারকারীদের উদ্দেশে সিইও আরও বলেন, “আপনারা যে ভালবাসা ও সমর্থন আমাদের দিয়েছেন, তার জন্য আমরা অভিভূত। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই বিশ্বাস টিকিয়ে রাখার জন্য সবকিছু আমরা করব। ডিজিটাল ভারত গড়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের থাকবে।” কেভিন মায়ের আরও বলেন, “টিকটক কয়েকশ মিলিয়ন ব্যবহারকারীকে সুযোগ করে দিয়েছে তাঁদের প্রতিভা দেখানোর। তাঁদের শিল্প, গল্প বলার ধরন, পারফরম্যান্সের মাধ্যমে এক নতুন দিক খুলে গিয়েছে। শুধুমাত্র বিশ্বের দুনিয়ায় নিজেদের প্রতিভা তুলে ধরা নয়, একই সঙ্গে অনেক বড় ব্র্যান্ড এমনকি বিনোদন জগতের তারকাদের সঙ্গেও দেখা যাচ্ছে এই টিকটক স্টারদের। বর্তমানে ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রতিভা উঠে আসছে টিকটকের দৌলতে।” যদিও ভারতে পুরোপুরিভাবে কাজ বন্ধ করেছে টিকটক। সোমবার রাতে কেন্দ্রের সিদ্ধান্তের পরেই গুগল প্লে ও অ্যাপলিকেশন স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে টিকটককে। কিন্তু যাঁদের ফোনে আগে থেকে এই অ্যাপ ইনস্টল করা ছিল তাঁদের ফোনে এই অ্যাপ কাজ করছিল। কিন্তু মঙ্গলবার রাত থেকে তা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ডেস্কটপেও আর কাজ করছে না এই অ্যাপ।

```