Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রের নয়া নির্দেশ, গুগল এবং অ্যাপল থেকে নিষিদ্ধ হচ্ছে 'টিকটক'

দ্য ওয়াল ব্যুরো: গুগল এবং অ্যাপল স্টোর থেকে ‘টিকটক’ অ্যাপ ডাউনলোডের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। এই নির্দেশ অনুযায়ী গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরি দু’জায়গা থেকেই সরিয়ে নেওয়া হবে চিনা অ্যাপ ‘টিকটক’। ফলে ইউজাররা আর ডাউনলোড করতে

কেন্দ্রের নয়া নির্দেশ, গুগল এবং অ্যাপল থেকে নিষিদ্ধ হচ্ছে 'টিকটক'

শেষ আপডেট: 16 April 2019 22:08

দ্য ওয়াল ব্যুরো: গুগল এবং অ্যাপল স্টোর থেকে ‘টিকটক’ অ্যাপ ডাউনলোডের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। এই নির্দেশ অনুযায়ী গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরি দু’জায়গা থেকেই সরিয়ে নেওয়া হবে চিনা অ্যাপ ‘টিকটক’। ফলে ইউজাররা আর ডাউনলোড করতে পারবেন না এই অ্যাপ। শর্ট ভিডিও মোবাইল অ্যাপ টিকটক-এর উপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল মাদ্রাজ হাইকোর্ট। জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল এই রায় দেয় মাদ্রাজ হাই কোর্ট। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন টিকটক কর্তৃপক্ষ। আগামী ২২ এপ্রিল এই মামলার শুনানি হবে। তবে আপাতত মাদ্রাজ হাই কোর্টের নিষেধাজ্ঞার উপর কোনও স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট। বরং কেন্দ্রকে এই অ্যাপটি বন্ধের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সেই নির্দেশ অনুযায়ী, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন মন্ত্রক গুগল এবং অ্যাপেল সংস্থাকে এই অ্যাপ বন্ধের নির্দেশ দিয়েছে। এরপরই গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে এই অ্যাপটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। ভারতের এই অ্যাপ অত্যন্ত জনপ্রিয়। প্রায় ৮.৭ কোটি লোক টিকটক ব্যবহার করেন। বিশ্ব জুড়ে এই সংখ্যা ১৮.৮ কোটি। প্রথমে মিউজিক্যালি নামে বাজারে এসেছিল এই অ্যাপ। পরবর্তী কালে নাম পাল্টে এই অ্যাপের নাম হয় টিকটক। তবে পর্নোগ্রাফি এবং অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগ উঠেছে এই অ্যাপের বিরুদ্ধে। শিশুমনে কু-প্রভাব ফেলছে এই অ্যাপ এমন অভিযোগও আনা হয়েছে টিকটকের বিরুদ্ধে। তবে অ্যাপ কর্তৃপক্ষের দাবি, নিষেধাজ্ঞার নির্দেশ পক্ষপাতমূলক। ইউজারদের বানানো ভিডিওর জন্য টিকটক কোনওভাবেই দায়ী নয় বলেও জানায় সংস্থা। তবে আপাতত আর টিকটিক ডাউনলোড করা যাবে না গুগল বা অ্যাপল স্টোর থেকে। কিন্তু যাঁদের ফোনে ইতিমধ্যেই ডাউনলোড করা রয়েছে, তাঁরা ব্যবহার করতে পারবেন এই অ্যাপ।

```