Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

পুলওয়ামায় এনকাউন্টার, নিরাপত্তারক্ষীদের হাতে নিকেশ ৩ জইশ জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: ফের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলল। এই এনকাউন্টারে নিরাপত্তারক্ষীদের হাতে জইশ ই মহম্মদের ৩ জঙ্গি খতম হয়েছে বলে খবর। নিরাপত্তারক্ষীদের তরফে কেউ হতাহত হননি। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় পুলও

পুলওয়ামায় এনকাউন্টার, নিরাপত্তারক্ষীদের হাতে নিকেশ ৩ জইশ জঙ্গি

শেষ আপডেট: 3 June 2020 06:11

দ্য ওয়াল ব্যুরো: ফের জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলল। এই এনকাউন্টারে নিরাপত্তারক্ষীদের হাতে জইশ ই মহম্মদের ৩ জঙ্গি খতম হয়েছে বলে খবর। নিরাপত্তারক্ষীদের তরফে কেউ হতাহত হননি। এই নিয়ে গত ২৪ ঘণ্টায় পুলওয়ামায় ৫ জন জইশ জঙ্গিকে এনকাউন্টারে মারা হয়েছে। জম্মু- কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গোপন সূত্রে তাঁরা খবর পান পুলওয়ামায় বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনীর ৫৫ নম্বর ব্যাটেলিয়ান ও সিআরপিএফের ১৮৩ নম্বর ব্যাটেলিয়ানের যৌথ বাহিনী মঙ্গলবার রাত থেকেই তল্লাশি অভিযান শুরু করে। প্রথমে তাঁরা পুরো এলাকা ঘিরে ফেলেন। তারপরে শুরু হয় তল্লাশি। জানা গিয়েছে, নিরাপত্তারক্ষীদের দেখে গুলি চালানো শুরু করে জঙ্গিরা। প্রথমে নিজেদের সামলে নিয়ে পাল্টা গুলি চালাতে শুরু করেন নিরাপত্তারক্ষীরাও। শুরু হয় এনকাউন্টার। বুধবার সকাল পর্যন্ত চলে এই গুলির লড়াই। পুরো এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, যাতে জঙ্গিরা অন্যদের খবর দিতে না পারে। অবশেষে তিন জঙ্গি খতম হওয়ার পরে শেষ হয় এনকাউন্টার। জঙ্গিদের দেহ উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা। তারা জইশ ই মহম্মদের জঙ্গি বলে চিহ্নিত করা গেলেও তাদের নাম এখনও জানা যায়নি। জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ। বড় নাশকতার ছক কষেই তারা এসেছিল বলে অনুমান পুলিশের। এখনও ওই এলাকায় কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তার জন্য তল্লাশি অভিযান চলছে। এর আগে গত ৩০ মে জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে খতম হয় ২ জঙ্গি। গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল যে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার ওয়ানপোরায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান শুরু করেন নিয়াপত্তারক্ষীরা। তাদের উপস্থিতি টের পেয়েই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। দু’পক্ষের প্রায় ঘণ্টাখানেকের গুলির লড়াইয়ে নিহত হয় ২ জঙ্গি। নিরাপত্তাবাহিনীর তরফে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গত ২৮ মে পুলওয়ামায় জঙ্গিদের এক বড় নাশকতার ছক আটকে দেন নিরাপত্তারক্ষীরা। একটি বিস্ফোরক ভর্তি সাদা রঙের গাড়ি আটক করে তা বিকল করা হয়। নিরাপত্তারক্ষীদের কাছে আগে থেকেই এই গাড়ির খবর ছিল। চেকপোস্টের কাছে গাড়িটিকে থামানোর চেষ্টা হলে সেটি গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা গাড়িটির উদ্দেশে গুলি ছুড়তে শুরু করে। গাড়ি ফেলে চালক নেমে পালিয়ে যায়। গাড়িটি থেকে ৪০-৪৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। ওই বিস্ফোরকের সঙ্গে লাগানো ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসটিও বিকল করে বম্ব ডিসপোসাল স্কোয়াড।

```