Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

তেরঙায় মোড়ানো মরদেহ, বিজেপি দফতর থেকে শেষবারের মতো বেরোলেন জেটলি

দ্য ওয়াল ব্যুরো: শেষ যাত্রা শুরু হয়ে গেল ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেতা অরুণ জেটলির। বিজেপির সদর দফতর থেকে তেরঙায় মোড়ানো জেটলির মরদেহ সুসজ্জিত শববাহী শকটে করে রওনা দিয়েছে নিগমবোধ ঘাটের দিকে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হ

তেরঙায় মোড়ানো মরদেহ, বিজেপি দফতর থেকে শেষবারের মতো বেরোলেন জেটলি

শেষ আপডেট: 25 August 2019 09:10

দ্য ওয়াল ব্যুরো: শেষ যাত্রা শুরু হয়ে গেল ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেতা অরুণ জেটলির। বিজেপির সদর দফতর থেকে তেরঙায় মোড়ানো জেটলির মরদেহ সুসজ্জিত শববাহী শকটে করে রওনা দিয়েছে নিগমবোধ ঘাটের দিকে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে জেটলির। শকটের পিছনে চলেছেন হাজার হাজার মানুষ। রয়েছেন বিজেপির শীর্ষস্তরের একাধিক নেতা। রবিবার সকাল ১০টায় বাড়ি থেকে জেটলির মতদেহ নিয়ে আসা হয় বিজেপির সদর দফতরে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, নিতীন গড়করি, প্রফুল্ল পটেল, রঘুবর দাস, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, বেঙ্কাইয়া নাইডু, শরদ পাওয়ার, শিবরাজ সিং চৌহান, গৌতম গম্ভীর প্রমুখ। শ্রদ্ধা জানান, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিকও। তারপর বিজেপির সদর দফতর থেকে সুসজ্জিত শববাহী শকটে করে নিগমবোধ ঘাটের উদ্দেশে রওনা দেয় জেটলির মরদেহ। সুন্দর করে সাজানো এই শকটের সামনে রয়েছে অরুণ জেটলির একটি ছবি। তার মধ্যেই তেরঙায় মুড়িয়ে রাখা হয়েছে জেটলির মরদেহ। শকটের মধ্যে রয়েছেন পরিবারের সসস্যরা। শকটের পিছনে হেঁটে চলা অনুরাগী ও বিজেপি কর্মীরা স্লোগান তুলছেন, 'জেটলিজি অমর রহে', কিংবা 'যব তক সুরজ-চাঁদ রহেগা, জেটলি তেরা নাম রহেগা'।   নিগমবোধ ঘাটেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানেও উপস্থিত রয়েছেন একাধিক নেতা-মন্ত্রী। অন্য দলে নেতাও অনেকে এসেছেন। রয়েছেন সংবাদমাধ্যমের প্রচুর সাংবাদিক। যাতে সবকিছু সুষ্ঠু ভাবে মিটে যায়, তার জন্য রয়েছে প্রচুর পুলিশ। দুপুর ৩টের মধ্যে জেটলির শেষকৃত্য সম্পন্ন হয়ে যাবে বলে জানানো হয়েছে। অরুণ জেটলির মৃত্যুর পর দু'দিনের শোকের কথা ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার। এ দিকে বাহরিন সফরে গিয়ে শনিবার নিজের বক্তৃতার সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমি কর্তব্যের কাছে বাঁধা পড়ে রয়েছি। এখন, বাহরিনে যখন উৎসবের মরসুম, আমি তখন এক গভীর দুঃখে ডুবে রয়েছি। যে বন্ধুর সঙ্গে আমি এতটা পথ হেঁটেছি, যে বন্ধুর সঙ্গে রাজনীতি করলাম এত বছর, আমার স্বপ্ন দেখা, লড়াই করা, স্বপ্নপূরণ করা– এই সবটুকু যিনি জানতেন, সেই বন্ধু অরুণ জেটলি চলে গেলেন আজ।”   বেশ কিছুদিন দিল্লির এইমস-এ ভর্তি থাকার পর শনিবার বেলা ১২টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৬ বছরের অরুণ জেটলি। তাঁর মৃত্যুর পর থেকে শোকের ছায়া রাজনৈতিক মহলে।

```