Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খুলছে না সেলুন, শুধুমাত্র সামগ্রী বিক্রির দোকান থাকবে খোলা, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউন রয়েছে। কিন্তু তারমধ্যেই ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টায় রয়েছে কেন্দ্র। একের পর এক ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক পরিষেবাকে। শুক্রবার গভীর রাতে একটি নির্দেশিকা জারি করে

খুলছে না সেলুন, শুধুমাত্র সামগ্রী বিক্রির দোকান থাকবে খোলা, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

শেষ আপডেট: 25 April 2020 10:46

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত লকডাউন রয়েছে। কিন্তু তারমধ্যেই ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টায় রয়েছে কেন্দ্র। একের পর এক ছাড় দেওয়া হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক পরিষেবাকে। শুক্রবার গভীর রাতে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। প্রথমে জানা গিয়েছিল সেলুনও খোলা থাকবে শনিবার থেকে। কিন্তু পরে কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়, সেলুন খোলার কোনও নির্দেশ দেওয়া হয়নি। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব জানিয়েছে, “সেলুনে গ্রাহককে পরিষেবা দেওয়া হয়। কিন্তু আমাদের নির্দেশিকা শুধুমাত্র সেইসব দোকানের জন্য দেওয়া হয়েছে যেখান থেকে সামগ্রী বিক্রি করা হয়। তাই সেলুন খোলার কোনও নির্দেশ দেওয়া হয়নি। মদের দোকান খোলারও কোনও নির্দেশ দেওয়া হয়নি।” শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়ে, “যেসব দোকান শপস অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আওতায় রেজিস্টারড, তারা যদি রেসিডেন্সিয়াল এলাকা ও বাজার এলাকায় হয়, তাহলে দোকান খোলা যাবে। কিন্তু শপিং মল বন্ধ থাকবে। ফলে সেখানে থাকা কোনও দোকান খোলা যাবে না। কোভিড ১৯ হটস্পট এলাকায় দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি। যেসব দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে সেখানে কর্মচারীদের ৫০ শতাংশ কাজ করতে পারবে। তাঁদের মাস্ক পরে থাকতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।”

আরও পড়ুন করোনা: জুলাইয়ের বদলে সেপ্টেম্বর থেকে শুরু হোক কলেজ, বিশ্ববিদ্যালয়ের সেশন, প্রস্তাব ইউজিসি-র

কী কী ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড় দেওয়া হয়েছে ও কী কী ক্ষেত্রে দেওয়া হয়নি, তার পুরো তালিকা দেখে নেওয়া যাক এক নজরে। আজ থেকে কী কী দোকান খুলতে পারে
  • যেসব দোকান শপস অ্যান্ড এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্টের আওতায় রেজিস্টারড, তারা যদি রেসিডেন্সিয়াল এলাকা ও বাজার এলাকায় হয়, তাহলে দোকান খোলা যাবে। মিউনিসিপ্যালিটি ও মিউনিসিপ্যাল এলাকার বাইরের দোকানও খোলা যাবে।
  • পাড়ার মধ্যে থাকা সব দোকান খোলা যাবে।
  • গ্রামীণ এলাকাতেও রেজিস্ট্রেশন থাকা সব দোকান খোলা যাবে।
  • রেসিডেন্সিয়াল এলাকায় থাকা দর্জির দোকান খোলা যাবে।
  • যেসব দোকান খোলা যাবে সেখানে কর্মচারীদের মাত্র ৫০ শতাংশ একসঙ্গে কাজ করতে পারবেন।
  • শহর এলাকায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাইরে থাকা সব দোকান খোলা যাবে। কিন্তু সেগুলি যেন রেসিডেন্সিয়াল এলাকায় কিংবা বাজার এলাকার বাইরে থাকে।
  • মিউনিসিপ্যাল এলাকার মধ্যে থাকা বাজার খোলা যাবে।
এখনও কী কী ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে সেটাও দেখে নেওয়া যাক
  • শপিং মল ও সিনেমা হল বন্ধ থাকবে।
  • যে এলাকায় দোকান-পাঠ খুব ঘিঞ্জি সেখানে খোলা যাবে না।
  • জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, থিয়েটার, বার, অডিটোরিয়াম বন্ধ থাকবে।
  • মদের দোকান বন্ধ থাকবে।
  • বুটিকের দোকান, সেটা যদি মলে হয়, তাহলে তা বন্ধ থাকবে।

```