Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণধর্ষণের শিকার কিশোরী, মেয়ের আর্তি শুনে ঘটনাস্থলে পৌঁছলেন বাবা, তারপর......

দ্য ওয়াল ব্যুরো: সব মেয়ের জীবনেই তার বাবা একজন আদর্শ হিরো। একদম সিনেমার মতো। পর্দায় হিরো যেমন ভিলেনকে হারিয়ে দেয়, ঠিক তেমনই যে কোনও পরিস্থিতিতে বাবারা সমাজের সব ভিলেনকে একদম দুরমুশ করে দিতে পারেন, এ কথা বিশ্বাস করে মেয়েরা। সেলুলয়েডে এ দৃশ্য

গণধর্ষণের শিকার কিশোরী, মেয়ের আর্তি শুনে ঘটনাস্থলে পৌঁছলেন বাবা, তারপর......

শেষ আপডেট: 13 July 2019 06:11

দ্য ওয়াল ব্যুরো: সব মেয়ের জীবনেই তার বাবা একজন আদর্শ হিরো। একদম সিনেমার মতো। পর্দায় হিরো যেমন ভিলেনকে হারিয়ে দেয়, ঠিক তেমনই যে কোনও পরিস্থিতিতে বাবারা সমাজের সব ভিলেনকে একদম দুরমুশ করে দিতে পারেন, এ কথা বিশ্বাস করে মেয়েরা। সেলুলয়েডে এ দৃশ্য অনেকবার দেখেছেন জনগণ। তবে বাস্তবেও এ বার হদিশ মিললো এমনই এক বাবার। যিনি সত্যিই হার মানিয়ে দেবেন তাগড়াই হিরোদের। প্রতিদিনের মতোই সাইকেল নিয়ে স্কুলে বেরিয়েছিল ক্লাস সেভেনের এক কিশোরী। জানত না যে রাস্তায় তার জন্য অপেক্ষা করছে মরণফাঁদ। চেনা রাস্তাতেই যে মেয়ের সাংঘাতিক বিপদ হতে পারে সে কথা কল্পনা করেননি মেয়েটির বাবাও। স্কুলে যাওয়ার সময়েই চার যুবক মিলে ওই কিশোরীকে তুলে নেয় একটি স্করপিও গাড়িতে। তারপর চারজনের লোভ-লালসার শিকার হয় ওই কিশোরী। ধর্ষণ করা হয় মেয়েটিকে।
মেয়ের এ হেন বিপদের খবর পেয়ে ছুটে যান বাবা। গাড়ির কাছে পৌঁছতেই শুনতে পান মেয়ের করুণ গলা আর্তি। নাহ আর এক মুহূর্ত দেরি করেননি কিশোরীর বাবা। ঝাঁপিয়ে পড়ে ভেঙে ফেলেন গাড়ির কাচ। উদ্ধার করেন মেয়েকে। তবে এখানেই শেষ নয়। চারজনের মধ্যে দু'জন অভিযুক্তকে ধরেও ফেলেন কিশোরীর বাবা। পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করে ওই দুই যুবক। তারা বেধড়ক মারধরও করে মেয়েটির বাবাকে। কিন্তু হাল ছাড়েননি ওই ব্যক্তি। হাজার হোক তিনি তো বাবা। চোখের সামনে এই যুবকদেরকেই দেখেছেন মেয়ের উপর অকথ্য অত্যাচার করতে। তাই নিজের সবটুকু দিয়ে লড়াই করেছেন। জাপটে ধরে পাকড়াও করে রেখেছেন ওই দুই অভিযুক্তকে। তারপর পুলিশ আসায় তাদের হাতে তুলে দেন দু'জনকে। বাকি দু'জন পালিয়ে গেলেও তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, খুব তাড়াতাড়িই গরাদের ভিতরে থাকবে ওই দুই পলাতক অভিযুক্তও।
এই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের শাহ বিগঞ্জ এলাকায়। ক্লাস সেভেনের ওই কিশোরীকে চার যুবক শুধু ধর্ষণই করেনি। গোটা ঘটনার ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়েও দিয়েছে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। উন্মত্ত জনতা চড়াও হয় পুলিশের উপরেও। তবে এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। নির্যাতিতার পরিবার এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে তারা জানিয়েছে, এই ঘটনায় যারা জড়িত তাদের সকলের বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা হবে। কোনও ভাবেই অপরাধীরা পার পাবে না। যারা এই ঘৃণ্য ঘটনার ভিডিয়ো ছড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধেও আইটি অ্যাক্ট অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

```