Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

#Breaking: অনন্তনাগে সিআরপিএফ-এর উপর জঙ্গি হামলা, শহিদ ৫ জওয়ান, খতম ১ জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা। এ বার অনন্তনাগের কে পি চক-এ সিআরপিএফ-এর উপর জঙ্গিরা হামলা চালায়। সঙ্গে সঙ্গে জবাব দেয় সিআরপিএফ। ব্যাপক গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। এই হামলায় পাঁচ জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। পাল্ট

#Breaking: অনন্তনাগে সিআরপিএফ-এর উপর জঙ্গি হামলা, শহিদ ৫ জওয়ান, খতম ১ জঙ্গি

শেষ আপডেট: 12 June 2019 12:02

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা। এ বার অনন্তনাগের কে পি চক-এ সিআরপিএফ-এর উপর জঙ্গিরা হামলা চালায়। সঙ্গে সঙ্গে জবাব দেয় সিআরপিএফ। ব্যাপক গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে। এই হামলায় পাঁচ জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। পাল্টা গুলিতে ১ জঙ্গিও খতম হয়েছে বলে খবর। জানা গিয়েছে, বুধবার অনন্তনাগ বাস স্ট্যান্ডের কাছে কে পি চক-এ তল্লাশি অভিযান চালানোর সময় সিআরপিএফ বাহিনীর উপর আক্রমণ করে দুটি বাইকে করে আসা জঙ্গিরা। অতর্কিতে এই হানায় প্রথমে হতচকিত হয়ে পড়েন সিআরপিএফ জওয়ানরা। গুলি লেগে ৫ সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন বলে জানা গিয়েছে। এ ছাড়াও অনন্তনাগ পুলিশ স্টেশনের এসএইচও আরশাদ আহমেদ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে চিকিৎসার জন্য শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, সিআরপিএফ জওয়ানদের গুলিতেও এক জঙ্গি খতম হয়েছে। তবে বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। এই হামলা ফের মনে করিয়ে দিল ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ-এর আত্মঘাতী হামলার ঘটনার কথা। সেই হামলায় ৪০ সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন। তারপর থেকেই প্রায় প্রতিদিনই গুলির লড়াই হচ্ছে কাশ্মীরে। সীমান্তেও চলছে দু'তরফের গুলির লড়াই।  

```