কাশ্মীরে ফের জঙ্গি হানা, হত দুই পুলিশ-সহ চার
দ্য ওয়াল ব্যুরো: ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল কাশ্মীরে। শনিবার সকালে উত্তর কাশ্মীরের সোপোরে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ গিয়েছে দুই পুলিশকর্মী ও দু’জন সাধারণ নাগরিকের।
এদিন পুলিশের পেট্রলিং চলার সময়ে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত
শেষ আপডেট: 12 June 2021 08:32
দ্য ওয়াল ব্যুরো: ফের জঙ্গি হামলার ঘটনা ঘটল কাশ্মীরে। শনিবার সকালে উত্তর কাশ্মীরের সোপোরে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ গিয়েছে দুই পুলিশকর্মী ও দু’জন সাধারণ নাগরিকের।
এদিন পুলিশের পেট্রলিং চলার সময়ে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পুলিশকর্মী ও দু’জন নাগরিকের। আহত হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমদের মধ্যে এক পুলিশ কর্মী আরও তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।

উত্তর কাশ্মীরে ইতিমধ্যে বিরাট সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, কাশ্মীরে মোতায়েন থাকা যে সেনাদের পাঁচ রাজ্যের ভোটে নিয়ে যাওয়া হয়েছিল তাঁদের আবার সেখানে পাঠানো হয়েছে। এর মধ্যেই এই জঙ্গি হানা নিয়ে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে ভূস্বর্গের প্রশাসনে।