Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তামিলনাড়ুতে আজ জয়ললিতা, এমজিআরের মন্দিরের উদ্বোধন করবেন পালানিস্বামী

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর মাদুরাইয়ে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতা ও তাঁর মেন্টর এম জি রামচন্দ্রণের একটি মন্দির তৈরি করা হয়েছে। আজ সেই মন্দিরের উদ্বোধন করার কথা বর্তমান মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে

তামিলনাড়ুতে আজ জয়ললিতা, এমজিআরের মন্দিরের উদ্বোধন করবেন পালানিস্বামী

শেষ আপডেট: 30 January 2021 03:25

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর মাদুরাইয়ে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতা ও তাঁর মেন্টর এম জি রামচন্দ্রণের একটি মন্দির তৈরি করা হয়েছে। আজ সেই মন্দিরের উদ্বোধন করার কথা বর্তমান মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পরে এই মন্দিরের কাজ শুরু হয়। মন্দির তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্যের রাজস্ব মন্ত্রী আর বি উদয়কুমারকে। তাঁকে প্রথমবার মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন জয়ললিতা। শহরের টি কাল্লুপাট্টি এলাকায় দেড় একর জায়গার উপর ৫০ লাখ টাকা খরচ করে হয়েছে এই মন্দির। সেখানে জয়ললিতা ও এমজিআরের ব্রোঞ্জের মূর্তি বসানো হয়েছে। নির্বাচনের আগে ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্যই কি এই পদক্ষেপ, এই প্রশ্নের জবাবে বি উদয়কুমার বলেন, “এমজিআর ও জয়ললিতা দু’জনেই মানুষের জন্য অনেক ত্যাগ করেছেন। তাঁদের ভগবান বলেই আমরা মানি। তামিলনাড়ুর লোক মানে। তাই ভোট পাওয়ার জন্য কিছু করা হয়নি। এটা আমাদের শ্রদ্ধা।” ২০১৯ লোকসভা নির্বাচনে খুব খারাপ ফল হয়েছিল এআইএডিএমকের। তাই জয়ললিতাকে সামনে রেখেই সামনের বিধানসভা নির্বাচনে তাঁরা ভাল করতে চান এমনটাই ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের। এই সপ্তাহেই জয়ললিতার নামে ৭৯ কোটি টাকা খরচ করে একটি স্মৃতিসৌধের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী। এমনকি তাঁর পোয়েস গার্ডেনের বাড়িকে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার তাঁর মন্দিরের উদ্বোধনের পালা।

```