Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কাজ না করলে আমার ছেলের জামা-কাপড় টেনে ছিঁড়ে দিন: কমলনাথ

দ্য ওয়াল ব্যুরো: ভোটের সময় এলে প্রতিশ্রুতি দেওয়ার কত কায়দাই না আবিষ্কার করে ফেলেন রাজনৈতিক নেতারা। এ বারের ভোটে মধ্যপ্রদেশের মাটিতে নতুন কৌশল নিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। জনতার উদ্দেশে কংগ্রেস নেতা বললেন

কাজ না করলে আমার ছেলের জামা-কাপড় টেনে ছিঁড়ে দিন: কমলনাথ

শেষ আপডেট: 21 April 2019 12:25

দ্য ওয়াল ব্যুরো: ভোটের সময় এলে প্রতিশ্রুতি দেওয়ার কত কায়দাই না আবিষ্কার করে ফেলেন রাজনৈতিক নেতারা। এ বারের ভোটে মধ্যপ্রদেশের মাটিতে নতুন কৌশল নিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ। জনতার উদ্দেশে কংগ্রেস নেতা বললেন, “আমার ছেলে ভোটে জিতে প্রতিশ্রুতি পূরণ না করলে ওর জামা, কাপড় টেনে ছিঁড়ে দেবেন।” মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া লোকসভা কেন্দ্র। দীর্ঘ ন’বার এখান থেকে ভোটে জিতে সংসদে গিয়েছেন তিনি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর ছাড়তে হয়েছে সাংসদ পদ। এ বার ওই আসনেই লড়ছেন কমলনাথের ছেলে নকুল। শনবার ছান্দেওয়াড়ার একটি জনসভায় কমলনাথ বলেন, “আমি নকুলকে দায়িত্ব দিয়েছি আপনাদের কাজ করার জন্য। আপনারা ওকে দিয়ে কাজ করিয়ে নিন। আর ও যদি জিতে সেই কাজ না করে, তাহলে ওর জামা, কাপড় টেনে ছিঁড়ে দেবেন।” পর্যবেক্ষকদের মতে, এটাও এক ধরনের কৌশল। কমলনাথ পোড় খাওয়া নেতা। সেই ৮০ সাল থেকে সংসদে যাচ্ছেন তিনি। গত ডিসেম্বরে হিন্দি হার্টল্যান্ডের এই রাজ্যে রুদ্ধশ্বাস জয় পেয়েছিল কংগ্রেস। বিজেপি-র গদি টলিয়ে দিয়ে সরকার গঠন করেছিল রাহুল ব্রিগেড। তারপর সাংসদ কমলনাথকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেয় কংগ্রেস হাইকম্যান্ড। তাই ছ’মাসের মধ্যে বিধানসভায় জিততে হত তাঁকে। কমলনাথও তাই লড়ছেন বিধানসভার উপনির্বাচনে। শনিবারের জনসভায় ছিন্দওয়াড়ার মানুষের সঙ্গে তাঁর চার দশকের সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন কমলনাথ। বলেন, “ছিন্দওয়াড়ার নাম গোটা দেশ জানে। এখানে যা উন্নয়ন হয়েছে তা গোটা দেশের মানুষের কাছে মডেল।” মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা যদিও পুরটাকেই কংগ্রেসের পরিবারতন্ত্রের রাজনীতি বলে কটাক্ষ করেছেন। তাঁর কথায়, “ওখানে সনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা। আর এখানে কমলনাথ, নকুল। কংগ্রেসের সংস্কৃতিই এটা।”

```